TRENDS ▸
Tech GupAutomobile2025 Yamaha Tricity 125 Launched With Updated Engine And Features
2025 Yamaha Tricity 125 Launched

নতুন রুপে ফিরলো 2025 Yamaha Tricity 125, আরও আরামদায়ক, স্মার্ট ও নিরাপদ

ইয়ামাহা আজ তাদের জনপ্রিয় তিন চাকার স্কুটার Tricity 125-এর নতুন ভার্সন (2025 Yamaha Tricity 125) লঞ্চ করল। এটি আপাতত ইউরোপে লঞ্চ হয়েছে। শহরের ব্যস্ত রাস্তায় যাতে সুবিধাজনক ভাবে ও সহজে চালানো যায় তার জন্য নতুন মডেলে থাকছে কিছু গুরুত্বপূর্ণ আপডেট।…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 2, 2025 10:15 PM

ইয়ামাহা আজ তাদের জনপ্রিয় তিন চাকার স্কুটার Tricity 125-এর নতুন ভার্সন (2025 Yamaha Tricity 125) লঞ্চ করল। এটি আপাতত ইউরোপে লঞ্চ হয়েছে। শহরের ব্যস্ত রাস্তায় যাতে সুবিধাজনক ভাবে ও সহজে চালানো যায় তার জন্য নতুন মডেলে থাকছে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। রাইডারদের আরাম, স্কুটারের কার্যকারিতা ও নিরাপত্তা, সব দিকেই খেয়াল রেখেছে ইয়ামাহা।

2025 Yamaha Tricity 125 এর ইঞ্জিন

২০২৪ ইয়ামাহা ট্রাইসিটি ১২৫ স্কুটারের মূল আকর্ষণ ১২৫ সিসির আপডেটেড ইঞ্জিন। একক সিলিন্ডার, লিকুইড কুলড এই ইঞ্জিনটি এবার ইউরো ৫+ নির্গমন মানদণ্ড পূরণ করছে। এছাড়া আগের মতোই এতে আছে ইয়ামাহার বিখ্যাত ব্লু কোর প্রযুক্তি এবং ভ্যারিয়েবল ভালব অ্যাটুয়েশন (VVA) ফিচার। তবে এবার ইঞ্জিনে কিছু পরিবর্তন আনা হয়েছে, যাতে করে কম গতিতে কম্পন কম অনুভূত হয়।

এই স্কুটারের আরেকটি দুর্দান্ত ফিচার হল এর Leaning Multi-Wheel (LMW) প্রযুক্তি। সামনের দুই চাকা একসঙ্গে কোণে হেলতে পারে, আবার অমসৃণ বা পিচ্ছিল রাস্তায়ও বাড়তি স্থিতিশীলতা দেয়। ২০২৫ ভার্সনের সাসপেনশন সেটিংসেও পরিবর্তন আনা হয়েছে, যাতে খারাপ রাস্তাতেও আরামদায়ক রাইড নিশ্চিত করা যায়।

প্রযুক্তির দিক থেকেও পিছিয়ে নেই 2025 Yamaha Tricity 125। নয়া মডেলকে ইয়ামাহার MyRide অ্যাপের সঙ্গে যুক্ত করা যাবে, যার মাধ্যমে মোবাইলেই মিলবে ট্রিপ হিস্ট্রি, স্কুটারের ডেটা ও মেইনটেন্যান্স সংক্রান্ত তথ্য। রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল এবং চারপাশে এলইডি লাইটিং।

বর্তমানে 2025 Yamaha Tricity 125 ইউরোপের বাজারে পাওয়া যাচ্ছে। ভারতে এটি কবে আসবে, তা নিয়ে ইয়ামাহা এখনও মুখ খোলেনি।