TRENDS ▸
Tech GupAutomobileHonda Cd110 Dream Discontinued Due To Low Demand In India
Honda CD110 Dream Discontinued

বিক্রি বন্ধ হচ্ছে সস্তা Honda CD110 Dream বাইকের, বাজার থেকে তুলে নেওয়ায় তোড়জোড় শুরু

হোন্ডার সবচেয়ে সাশ্রয়ী মডেলগুলির মধ্যে অন্যতম Honda CD110 Dream। তবে এগ মোটরসাইকেলটি হয়তো আর ভারতে পাওয়া যাবে না। সম্প্রতি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে মডেলটির নাম সরিয়ে ফেলা হয়েছে, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, এটি আর এদেশে বিক্রি হবে না। চাহিদা…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 2, 2025 10:25 PM

হোন্ডার সবচেয়ে সাশ্রয়ী মডেলগুলির মধ্যে অন্যতম Honda CD110 Dream। তবে এগ মোটরসাইকেলটি হয়তো আর ভারতে পাওয়া যাবে না। সম্প্রতি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে মডেলটির নাম সরিয়ে ফেলা হয়েছে, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, এটি আর এদেশে বিক্রি হবে না। চাহিদা কম থাকায় হোন্ডা এই সিদ্ধান্ত নিচ্ছে বলে আমাদের অনুমান।

Honda CD110 Dream এর বিক্রি কমছিলো

গত কয়েক মাস ধরে হোন্ডা সিডি১১০ ড্রিম বাইকটির বিক্রি ধীরে ধীরে কমতে শুরু করে। নভেম্বর ২০২৪-এ এর প্রায় ৬ হাজার ইউনিট বিক্রি হয়েছিল, এরপর থেকে প্রতি মাসেই সংখ্যাটি কমেছে। শেষ পর্যন্ত গেলো মাসে এই বাইকটির বিক্রি পুরোপুরি শূন্য হয়ে যায়।

প্রায় এক দশক আগে যাত্রা শুরু করা CD110 Dream মূলত গ্রামের মানুষদের জন্য আনা হয়েছিল। এই কারণে এতে আরাম, তেল কম ব্যবহার আর টেকসই গঠনের উপর নজর দেওয়া হয়েছিল। কিন্তু মানুষের কাছে এটি জনপ্রিয়তা না পাওয়ায় হয়তো এর বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে হোন্ডাকে।

Honda CD110 Dream এর এক্স-শোরুম দাম

হোন্ডা সিডি১১০ ড্রিম এর এক্স-শোরুম মূল্য ৭৬,৪০১ টাকা। যদিও এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এর বিক্রি বন্ধের বিষয়ে কোনো বক্তব্য সামনে আসেনি, তবে আমরা অনেকটাই নিশ্চিতভাবে বলতে পারি, সিডি১১০ ড্রিম এর যাত্রা শীঘ্রই শেষ হচ্ছে।