TRENDS ▸
Tech GupSportsRcb Vs Pbks Ipl 2025 Final Narendra Modi Stadium Pitch Report Head To Head Record And Toss Prediction
RCB vs PBKS Match

আজ আইপিএল ২০২৫ ফাইনালে RCB বনাম PBKS, পরিসংখ্যানে পাঞ্জাব নাকি বেঙ্গালুরু এগিয়ে

আজ, ৩ জুন, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং পাঞ্জাব কিংস (PBKS)। ম্যাচ শুরুর আধা ঘণ্টা আগে টস করবেন দুই অধিনায়ক, রজত পাতিদার এবং শ্রেয়স আইয়ার। আজ দু'দলের সামনে প্রথম…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 3, 2025 4:41 PM

আজ, ৩ জুন, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং পাঞ্জাব কিংস (PBKS)। ম্যাচ শুরুর আধা ঘণ্টা আগে টস করবেন দুই অধিনায়ক, রজত পাতিদার এবং শ্রেয়স আইয়ার। আজ দু’দলের সামনে প্রথম শিরোপা জেতার সুযোগ। অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা পাঞ্জাব কিংস, যে দলই আজ জিতুক না কেন, তারা প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হবে।

এর আগেও আইপিএল ফাইনালে উঠেছে পাঞ্জাব ও বেঙ্গালুরু

পাঞ্জাব ২০১৪ সালে এবং বেঙ্গালুরু ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে আইপিএল ফাইনালে উঠলেও খালি হাতে ফিরতে হয়েছে তাদের। এবার কাদের মুখে হাসি ফোটে আর কাদের চোখে জল নামে – তা দেখার জন্য মুখিয়ে আছে ক্রিকেটপ্রেমীরা।

কেমন থাকবে পিচের আচরণ

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ নিয়ে আগেও অনেক আলোচনা হয়েছে। কোয়ালিফায়ার-২ ম্যাচে দুই দলই ২০০ রানের গন্ডি পেরোতে সক্ষম হয়েছে। যেখানে মুম্বাই করেছিল ২০৩ রান, অথচ পাঞ্জাব সেটা তাড়া করে নিয়েছিল ১৯ ওভারেই!

এখন পর্যন্ত এই মাঠে আইপিএল ২০২৫-এর ৮টি ম্যাচ হয়েছে, যার মধ্যে ৬টিতে প্রথমে ব্যাটিং করা দল জিতেছে। তবে শেষ ম্যাচে পাঞ্জাব ২০০+ রান তাড়া করে বুঝিয়ে দিয়েছে, টসে জেতা সবকিছু নয়।

আমেদাবাদের মাঠের পরিসংখ্যান

মোট ম্যাচ: ৪৩

প্রথমে ব্যাট করে জয়: ২১

রান তাড়া করে জয়: ২২

টস জিতে জয়: ২০

টস হেরে জয়: ২৩

সর্বোচ্চ দলীয় রান: ২৪৩/৫

সর্বনিম্ন দলীয় রান: ৮৯

সর্বোচ্চ রান তাড়া করে জয়: ২০৪/৩

প্রতি উইকেটে রান: ২৮.৯১

প্রতি ওভারে রান: ৮.৯৬

প্রথম ইনিংসে গড় রান: ১৭৬.৯৫

এই পরিসংখ্যান বলছে আমেদাবাদের পিচে রান উঠবেই। কিন্তু ম্যাচ কে জিতবে, সেটা নির্ভর করবে ম্যাচে যারা ভালো খেলবে।

হেড-টু-হেড রেকর্ড

RCB বনাম PBKS এর মধ্যে ম্যাচ সবসময়ই জমজমাট। এখন পর্যন্ত ৩৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল, এবং দু’দলই জিতেছে ১৮টি করে ম্যাচ। তাই আজকের ফাইনাল যেন একপ্রকার টাইব্রেকার!