TRENDS ▸
Tech GupSportsVirat Kohli Shows His Passion For Tests Keep Ipl Win 5 Levels Below To Test Cricket
Virat Kohli

আইপিএল ট্রফি টেস্ট ক্রিকেটের থেকে পাঁচ ধাপ পিছিয়ে, স্বপ্ন পূরণের রাতে বিরাট বার্তা কোহলির

অবশেষে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হল বিরাট কোহলির। ১৭ বছর ধরে চেষ্টা করার পর শেষমেশ ১৮তম বছরে এসে আইপিএল ট্রফি হাতে তুললেন তিনি। স্বাভাবিকভাবেই জয়ের সেই মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি কোহলি, ক্যামেরার সামনেই ধরা পড়েছে তার চোখের কোনায় জল। তবে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 4, 2025 1:51 PM

অবশেষে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হল বিরাট কোহলির। ১৭ বছর ধরে চেষ্টা করার পর শেষমেশ ১৮তম বছরে এসে আইপিএল ট্রফি হাতে তুললেন তিনি। স্বাভাবিকভাবেই জয়ের সেই মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি কোহলি, ক্যামেরার সামনেই ধরা পড়েছে তার চোখের কোনায় জল।

তবে এতবছর পর আইপিএলে চ্যাম্পিয়ন হয়েও বিরাটের মনটা যেন এখনও পড়ে আছে লাল বলের ক্রিকেটে। তাই অবসরের পরেও বিভিন্ন সময়ে তার বক্তব্যে বারবারই ফিরে আসছে টেস্ট ক্রিকেটের প্রতি তার অগাধ ভালবাসার কথা। আইপিএল জেতার পরেও তিনি এক নিঃশ্বাসে গতকাল জানিয়েছেন, “এই জয়ের আনন্দ আমার জীবনের সেরা মুহূর্তগুলোর একটি, কিন্তু সত্যি বলতে, এটা টেস্ট ক্রিকেটের থেকে পাঁচ ধাপ নিচে।”

সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে কথোপকথনের সময় বিরাট বলেন, “আমি টেস্ট ক্রিকেটকে খুব গভীরভাবে ভালোবাসি। এটা আমার কাছে সম্মানের ব্যাপার। অবসর নেওয়ার পরেও সেটার গুরুত্ব একটুও কমেনি।”

আইপিএল ২০২৫-এর ফাইনালে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৬ রানে হারিয়েছে পাঞ্জাব কিংসকে। বহু বছরের অপেক্ষার পর ট্রফি জিতে আনন্দে মাতলেও, তরুণদের জন্য কোহলির বার্তা স্পষ্ট – “টেস্ট ক্রিকেটের প্রতি শ্রদ্ধা রাখো।”

তিনি বলেন, “আমি নতুন প্রজন্মের ক্রিকেটারদের বলব, এই ফরম্যাটটাকে সম্মান করো। টেস্টে ভালো করলে, সারা দুনিয়ায় মানুষ তোমার দিকে তাকিয়ে বলে, ‘ভালো খেলেছো।’ সেটা একটা আলাদা সম্মান, যেটা রাতারাতি আসে না। যদি সত্যিই বিশ্ব ক্রিকেটে নিজের জায়গা তৈরি করতে চাও, তাহলে টেস্ট ক্রিকেটকে আঁকড়ে ধরো—মন, প্রাণ, সব কিছু দিয়েই খেলো।”