TRENDS ▸
Tech GupMobilesSamsung Galaxy A35 5g Smartphone Rupees 2000 Discount On Official Website Offers
Samsung Galaxy A35 5G Discount

ঝটপট কিনে ফেলুন Samsung Galaxy A35 5G স্মার্টফোন, কেবল এখানে আছে বাম্পার ডিসকাউন্ট

আপনি যদি এই মুহূর্তে ২০ থেকে ২২ হাজার টাকার মধ্যে ভালো ৫জি স্মার্টফোন কিনতে চান, তাহলে স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ঢুঁ মারতে পারেন। এখানে Samsung Galaxy A35 5G ফোনের সাথে লোভনীয় অফার পাওয়া যাচ্ছে। এই ফোনটির ৮ জিবি র‍্যাম ও ১২৮…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 4, 2025 2:00 PM

আপনি যদি এই মুহূর্তে ২০ থেকে ২২ হাজার টাকার মধ্যে ভালো ৫জি স্মার্টফোন কিনতে চান, তাহলে স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ঢুঁ মারতে পারেন। এখানে Samsung Galaxy A35 5G ফোনের সাথে লোভনীয় অফার পাওয়া যাচ্ছে। এই ফোনটির ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। তবে যদি আপনি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন, তাহলে ২ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। আর যদি স্যামসাং অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন, তাহলে থাকছে ১০% ক্যাশব্যাক।

তবে অফার এখানেই শেষ নয়! Samsung Galaxy A35 5G কেনার সময় পুরানো ফোন বদলালে এক্সচেঞ্জ বোনাস হিসেবে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালুর পুরানো নির্ভর করবে ডিভাইসের অবস্থা, ব্র্যান্ড ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির ওপর।

Samsung Galaxy A35 5G এর ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ২৩৪০x১০৮০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ১৩৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ডিভাইসটি ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এসেছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ কাস্টম স্কিনে চলবে। সিকিউরিটির জন্য ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।