TRENDS ▸
Tech GupMobilesOppo Reno 14 Pro 5g India Variant Spotted Geekbench Dimensity 8450 Processor 12gb Ram
Oppo Reno 14 Pro 5G Spotted Geekbench

১২ জিবি র‌্যাম ও ডাইমেনসিটি প্রসেসর সহ ভারতে লঞ্চ হচ্ছে Oppo Reno 14 Pro 5G, থাকবে ৪টি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Oppo-র নতুন স্মার্টফোন Reno 14 5G এবং Reno 14 Pro 5G। ফোন দুটি ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে, যার মধ্যে রয়েছে BIS, FCC, TDRA, GCF এবং TUV SUD। এছাড়া Reno 14 Pro…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 4, 2025 2:29 PM

ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Oppo-র নতুন স্মার্টফোন Reno 14 5G এবং Reno 14 Pro 5G। ফোন দুটি ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে, যার মধ্যে রয়েছে BIS, FCC, TDRA, GCF এবং TUV SUD। এছাড়া Reno 14 Pro 5G ডিভাইসটি CPH2739 মডেল নম্বর সহ NBTC এবং IMDA সার্টিফিকেশন সাইটেও উপস্থিত হয়েছে। এখন আবার প্রো মডেলটিকে বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম Geekbench-এ দেখা গেছে। এখান থেকে ফোনটি সম্পর্কে কি কি তথ্য ফাঁস হল জেনে নেওয়া যাক।

Oppo Reno 14 Pro 5G উপস্থিত হল Geekbench-এ

গীকবেঞ্চ থেকে ওপ্পো রেনো ১৪ প্রো ৫জি-র পারফরম্যান্স স্কোরও সামনে এসেছে। সিঙ্গল কোর টেস্টে এটি ১৫৮১ এবং মাল্টি কোরে ৬২০৬ স্কোর করেছে। এই ফোনে থাকবে একটি অক্টা-কোর প্রসেসর, যার ক্লক স্পিড ৩.২৫ গিগাহার্টজ পর্যন্ত। সঙ্গে থাকছে মালি-জি৭২০ এমসি৭ জিপিইউ। অনুমান করা হচ্ছে, এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ চিপসেট হবে। ওপ্পো রেনো ১৪ প্রো ৫জি কে এখানে ১২ জিবি র‌্যাম সহ দেখা গেছে। যদিও আমাদের অনুমান লঞ্চের সময় এর আরও অনেক র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে।

চিনে গত মাসেই লঞ্চ হয়েছে Oppo Reno 14 5G ও Reno 14 Pro 5G। ফলে এদের অন্যান্য ফিচার আমাদের জানা। আসুন ফোন দুটির স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo Reno 14 5G: চীনা ভার্সনের ফিচার

ওপ্পো রেনো ১৪ ৫জি মডেলে আছে ৬.৫৯-ইঞ্চি ১.৫কে LTPS OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১২০০ নিটস পর্যন্ত। ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য এতে রয়েছে IP66/68/69 রেটিং। এতে মেটাল ফ্রেম আর ভেলভেট টেক্সচার যুক্ত গ্লাস ব্যাক দেখা যাবে।

পারফরম্যান্সের জন্য এতে পাওয়া যাবে ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট, সঙ্গে LPDDR5X র‌্যাম ও UFS 3.1 স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য পিছনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল Sony সেন্সর (OIS সহ), ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড, ৫০ মেগাপিক্সেল ৩.৫x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Oppo Reno 14 Pro 5G: চীনা ভার্সনের স্পেসিফিকেশন

ওপ্পো রেনো ১৪ প্রো ৫জি মডেলে কিছুটা বড় ডিসপ্লে দেখা যাবে। এতে রয়েছে ৬.৮৩-ইঞ্চি ১.৫কে OLED স্ক্রিন, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ প্রসেসর দ্বারা চালিত। ক্যামেরা বিভাগের কথা বলরে, এর সামনে ও পিছনের সব ক্যামেরাই ৫০ মেগাপিক্সেল রেজোলিউশন অফার করে। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ৬২০০ এমএএইচ, যা ৮০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।