TRENDS ▸
Tech GupMobilesRealme 15 5g May Launch Four Storage Options Three Colours Price Range Features Specifications Leaked
Realme 15 5G Launch

চার-চারটি স্টোরেজ অপশনে আসছে Realme 15 5G ফোন, থাকবে ৫০ মেগাপিক্সেল OIS ক্যামেরা

ভারতীয় Realme ভক্তদের জন্য সুখবর! সংস্থার তরফে এখনও কিছু না জানানো হলেও, বিভিন্ন রিপোর্ট থেকে সামনে এসেছে যে, ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Realme 15 5G। এটি Realme 14 5G-এর উত্তরসূরি হিসেবে আসবে। নয়া মডেলটি একাধিক র‍্যাম ও স্টোরেজ…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 5, 2025 12:25 AM

ভারতীয় Realme ভক্তদের জন্য সুখবর! সংস্থার তরফে এখনও কিছু না জানানো হলেও, বিভিন্ন রিপোর্ট থেকে সামনে এসেছে যে, ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Realme 15 5G। এটি Realme 14 5G-এর উত্তরসূরি হিসেবে আসবে। নয়া মডেলটি একাধিক র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে জানা গেছে। এছাড়া Realme 15 5G বিশেষ কয়েকটি কালার অপশনে আসবে।

Realme 15 5G আসবে চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে

৯১মোবাইলস একটি প্রতিবেদনে দাবি করেছে যে, রিয়েলমি ১৫ ৫জি-এর মডেল নম্বর থাকবে RMX5106। আর ভারতে এই ফোনটি পাওয়া যেতে পারে চারটি ভিন্ন র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে – ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ। এর দাম রাখা হতে পারে ১৮ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে।

রিয়েলমি ১৫ ৫জি বিভিন্ন রঙে পাওয়া যাবে – ফ্লোয়িং সিলভার, সিল্ক পিঙ্ক এবং ভেলভেট গ্রিন। যারা ইউনিক কালার খোঁজেন, তাদের জন্য আসন্ন ডিভাইসটি আদর্শ হতে পারে।

Realme 15 5G এর ফিচার

রিপোর্টে বলা হয়েছে, রিয়েলমি ১৫ ৫জি ফোনে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট ব্যবহার করা হবে, যেটা আগের জেনারেশন থেকে বেশি পাওয়ারফুল। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হবে ৬,৩০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এতে ফ্ল্যাট AMOLED ডিসপ্লে পাওয়া যাবে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ফটোগ্রাফির জন্য Realme 15 5G এর পিছনে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা হবে OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।