TRENDS ▸
Tech GupMobiles50 Megapixel Camera Realme Narzo N65 5g Now Available Under 10000 Rupees Discount Offer
Realme Narzo N65 5G Discount

১০ হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Realme Narzo N65 5G ফোন

কম দামে রিয়েলমির 5G ফোন কিনবেন বলে ভাবছেন? তাহলে Realme Narzo N65 5G বেছে নিতে পারেন। এর ৬ জিবি র‍্যাম আর ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন অ্যামাজন ইন্ডিয়ায় মাত্র ১০,২৪৮ টাকায় তালিকাভুক্ত। সাথে রয়েছে ব্যাঙ্ক অফার, যেখানে নির্বাচিত ব্যাঙ্কের…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 5, 2025 9:50 AM

কম দামে রিয়েলমির 5G ফোন কিনবেন বলে ভাবছেন? তাহলে Realme Narzo N65 5G বেছে নিতে পারেন। এর ৬ জিবি র‍্যাম আর ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন অ্যামাজন ইন্ডিয়ায় মাত্র ১০,২৪৮ টাকায় তালিকাভুক্ত। সাথে রয়েছে ব্যাঙ্ক অফার, যেখানে নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে ১,০০০ টাকা ছাড় মিলবে। অর্থাৎ এই অফারের লাভ ওঠাতে পারলে Realme Narzo N65 5G দশ হাজার টাকার‌ কমে কেনা যাবে।

এছাড়াও, অ্যামাজন দিচ্ছে ৩০৭ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আর যারা পুরনো ফোন বদলে করতে চান, তাদের জন্য রয়েছে এক্সচেঞ্জ অফার। যেখানে সর্বোচ্চ ৮,২০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে কত টাকা এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে সেটা নির্ভর করবে আপনার পুরানো ফোনের অবস্থা এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Realme Narzo N65 5G এর স্পেসিফিকেশন

রিয়েলমি নারজো এন৬৫ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৬২৫ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এতে ৬ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করবে। চিপসেট হিসেবে এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য রিয়েলমি নারজো এন৬৫ ৫জি হ্যান্ডসেটে রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, সঙ্গে এলইডি ফ্ল্যাশ। সেলফির জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।