TRENDS ▸
Tech GupAutomobileBajaj Chetak Affordable Variant Launch Soon Likely To Be An Upgrade Over The 2903
Bajaj Chetak Launch Soon

আসছে Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারের সস্তা ভ্যারিয়েন্ট, কি কি ফিচার থাকবে

ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় বাজাজ চেতকের (Bajaj Chetak) নাম এখন বেশ পরিচিত। এই স্কুটারে একের পর এক নতুন আপডেট আনছে কোম্পানিটি। আর এবার শোনা যাচ্ছে, Bajaj এর তুলনামূলক কম দামের একটি ভ্যারিয়েন্ট নিয়ে আসছে। তবে সাশ্রয়ী মূল্যে এলেও এর পারফরম্যান্সের সাথে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 6, 2025 7:47 AM

ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় বাজাজ চেতকের (Bajaj Chetak) নাম এখন বেশ পরিচিত। এই স্কুটারে একের পর এক নতুন আপডেট আনছে কোম্পানিটি। আর এবার শোনা যাচ্ছে, Bajaj এর তুলনামূলক কম দামের একটি ভ্যারিয়েন্ট নিয়ে আসছে। তবে সাশ্রয়ী মূল্যে এলেও এর পারফরম্যান্সের সাথে কোনো আপস করা হবে না, বরং 2903 মডেলের চেয়েও এটা কিছুটা উন্নত হতে পারে।

Bajaj Chetak এর নতুন ভ্যারিয়েন্ট আসছে

বাজাজের 35 সিরিজ চেতক স্কুটারে যেসব বড় পরিবর্তন আনা হয়েছিল, তার সঙ্গে মিল‌ রেখে এই নতুন ভ্যারিয়েন্টেও কিছু গুরুত্বপূর্ণ ফিচার দেখা যেতে পারে। বিশেষ করে, কম দামি বাজাজ চেতক স্কুটারটির ফ্রেম হতে পারে একেবারে নতুন, আর ব্যাটারির অবস্থান চলে আসতে পারে ফুটবোর্ডের নিচে। এর ফলে সিটের নিচে মিলতে পারে প্রায় ৩৫ লিটারের স্টোরেজ স্পেস।

নতুন Bajaj Chetak এর দাম

এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে, ঠিক কত দাম রাখা হবে নতুন বাজাজ চেতকের। সেক্ষেত্রে দাম কমাতে গিয়ে বাজাজ যদি কিছু ফিচার বাদ দেয়, তাতেও অবাক হওয়ার কিছু নেই। শোনা যাচ্ছে, এই নতুন মডেলে ২.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ব্যবহার করা হতে পারে, যেটি আগের মতোই, তবে রেঞ্জ এবং চার্জিং টাইমে উন্নতি দেখা যাবে। এখনকার ২৯০৩ চেতক একবার চার্জে ১২৩ কিলোমিটার পথ যেতে পারে, আর ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে লাগে প্রায় ৪ ঘণ্টা।

নতুন Bajaj Chetak এর সম্ভাব্য ফিচার

ফিচারের কথা বললে, নতুন মডেলে ব্লুটুথ কানেক্টিভিটি নাও থাকতে পারে। সেক্ষেত্রে মিউজিক স্ট্রিমিং কিংবা কল রিসিভ করার সুবিধাও বাদ পড়বে। রঙিন স্ক্রিনও হয়তো দেওয়া হবে না, পরিবর্তে সাধারন মনোক্রোম LCD ডিসপ্লে থাকতে পারে।