TRENDS ▸
Tech GupTelecomAirtel Jio Under 200 Rupees Unlimited Call Data Recharge Plans Benefits
Airtel jio plan under 200 rupees

Jio ও Airtel এর ২০০ টাকার নিচের সস্তা রিচার্জ প্ল্যান, কম খরচে কল ও ডেটা দুটোই পাবেন

মোবাইল চালানোর খরচ অনেকটাই বেড়ে যাওয়ায়, গ্রাহকরা এখন সাশ্রয়ী প্ল্যান খোঁজ করছে। আর এই কারণে বিশেষ করে যারা নিয়মিত মোবাইল ব্যবহার করেন, কিন্তু খুব বেশি খরচ করতে রাজি নন, তাদের জন্য Airtel ও Jio কিছু সস্তা রিচার্জ প্ল্যান এনেছে, যার…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 10, 2025 10:13 AM

মোবাইল চালানোর খরচ অনেকটাই বেড়ে যাওয়ায়, গ্রাহকরা এখন সাশ্রয়ী প্ল্যান খোঁজ করছে। আর এই কারণে বিশেষ করে যারা নিয়মিত মোবাইল ব্যবহার করেন, কিন্তু খুব বেশি খরচ করতে রাজি নন, তাদের জন্য Airtel ও Jio কিছু সস্তা রিচার্জ প্ল্যান এনেছে, যার দাম ২০০ টাকারও কম। তবে এই প্রিপেড প্ল্যানগুলির দাম কম হলেও সুবিধা নেহাত কম নয়। Jio ও Airtel এর ২০০ টাকার কমের এই প্ল্যানগুলিতে আনলিমিটেড কলিংয়ের সুবিধা তো আছেই, সঙ্গে ডেটা আর কিছু অতিরিক্ত বেনিফিটও পাওয়া যাবে।

Airtel ১৯৯ টাকার প্ল্যান

এয়ারটেলের ১৯৯ টাকার প্ল্যানে ২৮ দিনের জন্য পাওয়া যাচ্ছে আনলিমিটেড কলিং। এখানে রোজ ১০০টি এসএমএস পাঠানো যাবে, আর ইন্টারনেটের জন্য মোট ২ জিবি ডেটা মিলছে। এর সঙ্গে Airtel Xstream-এর সাবস্ক্রিপশন ও ফ্রি হ্যালোটিউনও উপভোগ করা যাবে।

Jio ১৯৮ টাকার প্ল্যান

জিওর ১৯৮ টাকার প্ল্যানে যারা ৫জি-সাপোর্টেড ফোন ব্যবহার করেন, চারা আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা পাবেন। আর ৪জি গ্রাহকদের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা এবং ১০০টি এসএমএস রয়েছে। এর সাথে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ১৪ দিন। অতিরিক্ত সুবিধা হিসেবে এর সাথে JioTV আর JioAICloud ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

Jio ১৮৯ টাকার প্ল্যান

এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এখানে মোট ২ জিবি ডেটা দেওয়া হচ্ছে, এবং মোট ৩০০টি এসএমএস ব্যবহার করা যাবে। এখানেও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হয়। এছাড়া জিওর নিজস্ব অ্যাপগুলি ব্যবহারের ছাড়পত্র তো রয়েইছে। যারা ডেটা খুব কম ব্যবহার করেন, শুধু কলিংয়ের দরকার, তাদের জন্য এই রিচার্জ প্ল্যানটি আদর্শ।