TRENDS ▸
Tech GupTelecomElon Musk Starlink Satellite Internet Service Soon To Launch In India Price Plan Cost Got Dot Approval
Starlink Internet Service

Starlink: ইলন মাস্কের নতুন চমক, আকাশ থেকে সরাসরি ইন্টারনেট পরিষেবা চালু হচ্ছে ভারতে, খরচ কত

বদলে যেতে চলেছে ভারতের ইন্টারনেট ব্যবস্থা। ইলন মাস্কের Starlink এবার ভারতে চালু করতে চলেছে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা। টেলিকম বিভাগ (DoT) থেকে তারা ইতিমধ্যেই লাইসেন্স পেয়ে গিয়েছে এবং কোম্পানির তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, শীঘ্রই তারা পরিষেবা দিতে শুরু করবে। উল্লেখ্য,…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 10, 2025 1:14 PM

বদলে যেতে চলেছে ভারতের ইন্টারনেট ব্যবস্থা। ইলন মাস্কের Starlink এবার ভারতে চালু করতে চলেছে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা। টেলিকম বিভাগ (DoT) থেকে তারা ইতিমধ্যেই লাইসেন্স পেয়ে গিয়েছে এবং কোম্পানির তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, শীঘ্রই তারা পরিষেবা দিতে শুরু করবে। উল্লেখ্য, কিছুদিন আগে বাংলাদেশে চালু হয়েছে Starlink এর পরিষেবা।

ভারতে Starlink এর পরিষেবার খরচ ও প্ল্যান

রিপোর্ট অনুযায়ী, Starlink ভারতে আনলিমিটেড ডেটা প্ল্যান নিয়ে হাজির হবে, যার মাসিক খরচ শুরু হতে পারে ৩০০০ টাকা থেকে। তবে এই পরিষেবার জন্য গ্রাহকদের প্রথমবার রিসিভার কিট হিসেবে ৩৩,০০০ টাকার হার্ডওয়্যার কিনতে হবে। এই কিট স্যাটেলাইট থেকে ইন্টারনেট সিগন্যাল ধরবে।

বিষয়টা অনেকটা বিজ্ঞানের কল্পকাহিনির মতো শোনালেও এটাই বাস্তব। মনে করা হচ্ছে, বাংলাদেশের মডেলই ভারতে অনুসরণ করা হবে, কারণ সেখানেও এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার খরচ এমন।

Starlink কী এবং এটা আলাদা কেন?

Starlink মূলত SpaceX-এর একটি প্রোজেক্ট, যা ইলন মাস্কের মস্তিষ্ক প্রসূত। এটি পৃথিবীর নিম্ন কক্ষপথে (LEO) ঘুরতে থাকা হাজার হাজার ছোট স্যাটেলাইটের মাধ্যমে দ্রুত ইন্টারনেট কানেক্টিভিটি দেয়। গ্রাম, দুর্গম পাহাড়ি এলাকা বা সীমান্তবর্তী অঞ্চলে এই পরিষেবা সবচেয়ে বেশি কাজে লাগতে পারে।

ভারতে এখনকার পরিস্থিতি কী?

এখনও Starlink ভারতে পরিষেবা চালু করেনি। যদিও তারা DoT থেকে লাইসেন্স পেয়েছে, তবে IN-SPACe (ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রোমোশন এন্ড অথোরাইজেশন সেন্টার) থেকে চূড়ান্ত অনুমোদন এখনও বাকি। এর সঙ্গে আছে স্পেকট্রাম বরাদ্দের বিষয় ও প্রয়োজনীয় গ্রাউন্ড স্টেশন তৈরি করার কাজ, যেগুলি ছাড়া পরিষেবা চালু করা সম্ভব নয়।

জানিয়ে রাখি, Starlink ছাড়াও ভারতে Reliance Jio ও Airtel-এর OneWeb স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য কাজ করছে। তাই Starlink-এর জন্য পথ একেবারে সহজ হবে না।