TRENDS ▸
Tech GupAutomobileTvs To Launch Three New Electric Scooter Tvs X Updated Iqube And New Model
TVS Electric Scooter

TVS আনছে নতুন তিনটি ইলেকট্রিক স্কুটার, TVS X ও নয়া iQube সহ আসছে আরও একটি মডেল

ভারতের জনপ্রিয় টু-হুইলার ব্র্যান্ড টিভিএস মোটর সম্প্রতি তাদের ইলেকট্রিক গাড়ির পরিকল্পনা সম্পর্কে জানিয়েছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সুদর্শন ভেনু এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন, ২০২৫-২৬ অর্থবছরে তারা একাধিক নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে। এরমধ্যে থাকবে iQube এর নতুন ভার্সন, TVS X…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 10, 2025 3:04 PM

ভারতের জনপ্রিয় টু-হুইলার ব্র্যান্ড টিভিএস মোটর সম্প্রতি তাদের ইলেকট্রিক গাড়ির পরিকল্পনা সম্পর্কে জানিয়েছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সুদর্শন ভেনু এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন, ২০২৫-২৬ অর্থবছরে তারা একাধিক নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে। এরমধ্যে থাকবে iQube এর নতুন ভার্সন, TVS X ও নতুন একটি মডেল।

আসছে একাধিক নতুন TVS ইলেকট্রিক স্কুটার

টিভিএস-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে এখন TVS X স্কুটারটির বুকিং শুরু হয়ে গেছে, যদিও এটির বিক্রি কবে শুরু হবে তা এখনও জানা যায়নি। টিভিএস এই অর্থবছরে নতুন তিনটি মডেল লঞ্চ করবে, তার মধ্যে এটি একটি হবে।

অন্য দুটি ইলেকট্রিক স্কুটার হল, আপডেটের TVS iQube এবং একটি নতুন ই-স্কুটার। সুদর্শন ভেনুর কথায়, এগুলি শুধু নতুন মডেলই নয়, বরং টিভিএস-এর ইভি বাজারে আধিপত্য আরও মজবুত করবে। উল্লেখ্য, বর্তমানে ইলেকট্রিক স্কুটার বিক্রিতে টিভিএস দেশের শীর্ষস্থানীয় সংস্থা।

নতুন ই-স্কুটার লঞ্চ করতে চলেছে TVS

যদিও এই নতুন ই-স্কুটার সম্পর্কে টিভিএস এখনও কিছু জানায়নি, তবে অনুমান করা যাচ্ছে এটি তুলনামূলকভাবে সস্তা হতে পারে। এটি Ola S1X, Vida VX2 বা বাজাজ চেতকের মতো মডেলের সাথে তুলনা করবে।

আসছে TVS iQube এর নতুন ভার্সন

২০২০ সালে বাজারে আসে iQube লাইনআপ। তখন থেকে এখনও পর্যন্ত এর ডিজাইনে পরিবর্তন দেখা যায়নি। ফলে আপডেটের সময় যে এসে গেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। নতুন iQube-এ থাকতে পারে কিছু ছোটখাটো পরিবর্তন, বাড়তি ফিচার, উন্নত ব্যাটারি পারফরম্যান্স এবং আরও স্মার্ট সফটওয়্যার।

উল্লেখ্য, বর্তমানে iQube এর তিনটি ভ্যারিয়েন্ট পাওয়া যায় – iQube, iQube S এবং iQube ST। দাম শুরু ৯৪,৪৩৪ টাকা থেকে এবং সর্বোচ্চ ভ্যারিয়েন্টের দাম ১.৫৯ লক্ষ টাকখ (দিল্লি এক্স-শোরুম)।