TRENDS ▸
Tech GupAutomobileQj Srt 300 Dx Unveiled Global Market Sale Starts Soon Rival Honda Africa Twin
QJ SRT 300 DX Sale

আন্তর্জাতিক বাজারে ঝড় তুলতে এল QJ SRT 300 DX ডুয়েল স্পোর্ট বাইক, কেমন ফিচার

চীনের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড QJ Motor এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের জায়গা করে নিতে কোমর বেঁধে নেমেছে। সম্প্রতি সংস্থাটি লঞ্চ করেছে QJ SRT 300 DX ডুয়েল স্পোর্ট বাইক। এটি Honda CRF300 Rally এবং Suzuki DR-Z400-এর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। খুব শীঘ্রই…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 10, 2025 5:56 PM

চীনের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড QJ Motor এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের জায়গা করে নিতে কোমর বেঁধে নেমেছে। সম্প্রতি সংস্থাটি লঞ্চ করেছে QJ SRT 300 DX ডুয়েল স্পোর্ট বাইক। এটি Honda CRF300 Rally এবং Suzuki DR-Z400-এর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। খুব শীঘ্রই এর বিক্রি ইউরোপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে শুরু হবে।

QJ SRT 300 DX বাইকের ডিজাইন

QJ এর নতুন বাইকের ডিজাইন অনেকটা Honda Africa Twin আর MV Agusta Enduro Veloce এর মতো। চীনা সংস্থাগুলির বাইকে এমন ডিজাইনে মিল পাওয়া নতুন কিছু নয়। তবে নয়া মডেলটির কিছু কিছু জায়গায় ডিজাইন নজরকাড়া, যা একে ইউনিক করে তুলেছে।

ফিচার

ফিচারের কথা বললে, QJ SRT 300 DX এর সামনে ২১-ইঞ্চি আর পিছনে ১৮-ইঞ্চি স্পোক হুইল আছে। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২৭৫ মিলিমিটার, যা Kawasaki KLX 230 এর তুলনায় ১০ মিলিমিটার বেশি। তবে এসবের মাঝে একটা সমস্যাও আছে, বাইকটির সিট হাইট ৮৯০ মিলিমিটার, যা অনেক রাইডারের জন্য অস্বস্তির কারণ হতে পারে।

ইঞ্জিন

বাইকটি ২৯২.৩ সিসি সিঙ্গল সিলিন্ডার, লিকুইড কুলড ইঞ্জিন সহ এসেছে। এতে পাওয়া যাবে ২৮ বিএইচপি পাওয়ার এবং ২৪.৫ এনএম টর্ক। এর ওজন মাত্র ১৫৭ কেজি। এর অন্যান্য তথ্য সংস্থাটি এখনও শেয়ার করেনি। আশা করা যায়, বিক্রি শুরু হওয়ার সময় QJ SRT 300 DX এর সম্পূর্ণ স্পেসিফিকেশন আমরা জানতে পারবো।