TRENDS ▸
Tech GupMobilesRealme P3 Ultra 5g P3 Pro P3x Smartphones Rupees 4000 Discount Offer On Flipkart Realme Official Website From Tomorrow
Realme P3 Offer

মাসিক কিস্তি সহ ৪০০০ টাকা ডিসকাউন্ট, সস্তায় কিনুন Realme P3 Ultra 5G থেকে Realme P3x 5G

রিয়েলমি আগামীকাল অর্থাৎ ১২ জুন ২০২৫ থেকে Realme P3 সিরিজের তিনটি ফোনের উপর লোভনীয় অফারের ঘোষণা করল। এই অফারের লাভ Flipkart, realme.com এবং অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে। যারা এই মুহূর্তে নতুন ৫জি ফোন খোঁজ করছেন, তাদের জন্য এটা নিঃসন্দেহে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 11, 2025 9:23 PM

রিয়েলমি আগামীকাল অর্থাৎ ১২ জুন ২০২৫ থেকে Realme P3 সিরিজের তিনটি ফোনের উপর লোভনীয় অফারের ঘোষণা করল। এই অফারের লাভ Flipkart, realme.com এবং অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে। যারা এই মুহূর্তে নতুন ৫জি ফোন খোঁজ করছেন, তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা দারুণ সুযোগ। আসুন অফারে Realme P3 সিরিজের স্মার্টফোনগুলি‌ কত দামে কেনা যাবে জেনে নেওয়া যাক।

সস্তায় কিনুন Realme P3 Ultra 5G স্মার্টফোন

রিয়েলমি পি৩ আল্ট্রা ৫জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অফারে মাত্র ২২,৯৯৯ টাকায় কেনা যাবে। এর সাথে ২,০০০ টাকা সরাসরি ছাড়, সঙ্গে অতিরিক্ত ২,০০০ টাকার কুপন ডিসকাউন্ট এবং ৯ মাসের জন্য নো-কস্ট ইএমআই অফার পাওয়া যাবে। এই ফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আল্ট্রা প্রসেসর এবং স্লিম কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে।

Realme P3 Pro 5G কিনুন ৪৫০০ টাকা সস্তায়

রিয়েলমি পি৩ প্রো ৫জি এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখন ২০,৪৯৯ টাকা। সঙ্গে থাকছে ৪,০০০ টাকা সরাসরি ডিসকাউন্ট‌, ৫০০ টাকা কুপন ডিসকাউন্ট এবং ছ’মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশন।

Realme P3x 5G আগামীকাল থেকে ২০০০ টাকা সস্তা

রিয়েলমি পি৩এক্স ৫জি ফোনটি সেলে পাওয়া যাবে মাত্র ১১,৯৯৯ টাকায়। এর মধ্যে রয়েছে ১,০০০ টাকা ছাড় এবং আরও ১,০০০ টাকার কুপন ডিসকাউন্ট। ডিভাইসটি IP69 রেটিং সহ এসেছে, ফলে ধুলোবালি, জল কিংবা হালকা ধাক্কা সহ্য করতে পারবে।