TRENDS ▸
Tech GupMobilesInfinix Gt 30 Pro 5g Goes On First Sale Today On Flipkart Price Offer Details
Infinix GT 30 Pro 5G Sale Today

আজ প্রথম সেলে সবচেয়ে সস্তায় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Infinix GT 30 Pro 5G স্মার্টফোন

আজ ১২ জুন থেকে শুরু হচ্ছে Infinix GT 30 Pro 5G স্মার্টফোনের প্রথম সেল। কয়েকদিন আগেই ডিভাইসটি ভারতে এসেছে। সেল উপলক্ষে ফোনটির ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট মাত্র ২২,৯৯৯ টাকায় কেনা যাবে। শুধুমাত্র Flipkart-এ পাওয়া যাবে এই অফার। Infinix GT 30…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 12, 2025 9:47 AM

আজ ১২ জুন থেকে শুরু হচ্ছে Infinix GT 30 Pro 5G স্মার্টফোনের প্রথম সেল। কয়েকদিন আগেই ডিভাইসটি ভারতে এসেছে। সেল উপলক্ষে ফোনটির ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট মাত্র ২২,৯৯৯ টাকায় কেনা যাবে। শুধুমাত্র Flipkart-এ পাওয়া যাবে এই অফার। Infinix GT 30 Pro 5G ফোনে আছে বড় অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ আল্টিমেট, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা।

Infinix GT 30 Pro 5G এর দাম ও সেল অফার

ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি দুটি স্টোরেজ অপশনে বাজারে এসেছে। এর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা, আর ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মিলবে ২৬,৯৯৯ টাকায়। লঞ্চ অফার হিসেবে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ২,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের দেওয়া হবে ১২৫০ টাকা ক্যাশব্যাক।

ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোনটি ব্লেড হোয়াইট আর ডার্ক ফ্লেয়ার কালার অপশনে এসেছে। এরমধ্যে ব্লেড হোয়াইট অপশনের পিছনে সাদা LED লাইট প্যানেল, আর ডার্ক ফ্লেয়ার অপশনে রয়েছে চোখধাঁধানো RGB LED আলো।

Infinix GT 30 Pro 5G এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং পিক ব্রাইটনেস লেভেল ৪৫০০ নিট। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ আল্টিমেট চিপসেট সহ আসা প্রথম ফোন। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে।

গেমারদের জন্যই Infinix GT 30 Pro 5G হ্যান্ডসেটে ইনফিনিক্স-এর নিজস্ব XBoost গেমিং ইঞ্জিন, সঙ্গে AI-চালিত VC কুলিং সিস্টেম ও GT শোল্ডার ট্রিগার।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে।