TRENDS ▸
Tech GupMobilesNothing Phone 3 Will Be Made In India Smartphone Expected Price Specifications
Nothing Phone 3 Price

Nothing Phone (3): ভারতের মাটিতেই তৈরি হবে নাথিংয়ের প্রথম ‘ফুল ফ্ল্যাগশিপ’ স্মার্টফোন

অ্যাপল ও গুগল ইতিমধ্যেই ভারতে ফোন তৈরি করছে। সেই তালিকায় নাম জুড়ছে নাথিংয়েরও। আমেরিকা ভিত্তিক ব্র্যান্ডটির প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nothing Phone (3)-ও ভারতের চেন্নাই শহরের কারখানাতে তৈরি হবে বলে জানা গেছে। আগামী ১ জুলাই এটি লঞ্চ হবে, আর তার আগে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 13, 2025 11:45 PM

অ্যাপল ও গুগল ইতিমধ্যেই ভারতে ফোন তৈরি করছে। সেই তালিকায় নাম জুড়ছে নাথিংয়েরও। আমেরিকা ভিত্তিক ব্র্যান্ডটির প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nothing Phone (3)-ও ভারতের চেন্নাই শহরের কারখানাতে তৈরি হবে বলে জানা গেছে। আগামী ১ জুলাই এটি লঞ্চ হবে, আর তার আগে সংস্থার পক্ষ থেকে এর একাধিক টিজার সামনে আসতে শুরু করেছে।

Nothing Phone (3) এর ডিজাইনে চমক থাকবে

নার্থি ফোন ৩ মডেলে ‘গ্লিফ ইন্টারফেস’ থাকবে না বলেই জানা গেছে। এর ডিজাইনে কিছুটা চমক থাকছে বলেই খবর। ফোনটির ব্যাক প্যানেলের এক ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে নাথিং। এটি A024 মডেল নম্বরের সাথে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ সিরিজ বা স্ন্যাপড্রাগন ৮ সিরিজের প্রসেসর ব্যবহার করা হবে।

চেন্নাইয়ের যে প্লান্টে নার্থি ফোন ৩ ফোন তৈরি হবে, সেখানে ইতিমধ্যেই ৫০০-র বেশি কর্মী কাজ করছেন, যার প্রায় ৯৫ শতাংশই নারী। এখানে আগে থেকে তৈরি হচ্ছে Nothing Phone (2) এবং অপেক্ষাকৃত সাশ্রয়ী Phone 3a সিরিজ। সংস্থার লক্ষ্য ডিভাইসগুলি ভারতে তৈরি করে দ্রুত বাজারে দ্রুত সাপ্লাই করা।

নাথিং-এর সহ-প্রতিষ্ঠাতা ও ভারতের প্রেসিডেন্ট আকিস ইভানজেলিডিস জানিয়েছেন, “ভারত শুরু থেকেই আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের সব ফোনই এখানেই তৈরি হয়, আসন্ন Phone (3) সেই তালিকায় নতুন সংযোজন।”

Nothing Phone (3) এর সম্ভাব্য দাম

সংস্থার সিইও, কার্ল পেই সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, নাথিং ফোন (৩) এর দাম রাখা হতে পারে প্রায় ৮০০ পাউন্ড, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩,০০০ টাকা।