TRENDS ▸
Tech GupMobilesRealme P Series Smartphones Will Be Available In The Global Market Official Confirmation
Realme P Series

Realme P3 সিরিজ এবার ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারে, নতুন ফোনে থাকবে অত্যাধুনিক AI ফিচার

গত বছর ভারতে এসেছিল রিয়েলমের নতুন P-সিরিজের দুটি ফোন - P1 এবং P1 Pro। এবার কোম্পানির সিইও স্কাই লি জানিয়েছেন, এই সিরিজ আর শুধুমাত্র ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সদ্য আসা Realme P3 সিরিজ এবং ভবিষ্যতের অন্যান্য P-সিরিজের ডিভাইস ইউরোপ,…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 17, 2025 5:43 PM

গত বছর ভারতে এসেছিল রিয়েলমের নতুন P-সিরিজের দুটি ফোন – P1 এবং P1 Pro। এবার কোম্পানির সিইও স্কাই লি জানিয়েছেন, এই সিরিজ আর শুধুমাত্র ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সদ্য আসা Realme P3 সিরিজ এবং ভবিষ্যতের অন্যান্য P-সিরিজের ডিভাইস ইউরোপ, লাতিন আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারেও পাওয়া যাবে। এককথায়, রিয়েলমি এবার আন্তর্জাতিক বাজারেও এই সিরিজের স্মার্টফোনগুলি নিয়ে আসার জন্য চেষ্টা করছে।

ভারতে জনপ্রিয়তা পেয়েছে Realme P সিরিজ

লি জানিয়েছেন, ভারতে ইতিমধ্যেই দুই মিলিয়নের বেশি P-সিরিজের ডিভাইস বিক্রি হয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে সিরিজের জনপ্রিয়তা চোখে পড়ার মতো, আর এই চাহিদার দিকটা মাথায় রেখেই সিরিজটিকে অন্যান্য দেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, P-সিরিজকে ভবিষ্যতেও কার্টিং এজ পারফরম্যান্সের প্রতীক করে তোলার লক্ষ্য রয়েছে রিয়েলমির। এই সিরিজের ফোনগুলির প্রসেসর, কুলিং সিস্টেম, ব্যাটারি, গেমিং এক্সপেরিয়েন্স এবং AI ফিচারে নিয়মিত উন্নতি দেখা যাবে।

আন্তর্জাতিক বাজারের অনলাইন রিটেইলারদের সঙ্গে ইতিমধ্যেই হাত মিলিয়েছে রিয়েলমি। প্রতিটি বাজারের চাহিদা অনুযায়ী ই-কমার্স সাপোর্ট এবং আফটার-সেলস সার্ভিস দেওয়ার রূপরেখা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার কর্তারা।

এই সিরিজের সবচেয়ে হাই-এন্ড ফোন, Realme P3 Ultra, ইতিমধ্যেই নজর কেড়েছে। এতে আছে AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট এবং ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।