TRENDS ▸
Tech GupTelecomJio Hidden Affordable Recharge Plan Rupees 209 Unlimited Call 1gb Per Day Data Benefits
Jio 1GB Per Day Plan

Jio-র কম খরচের গোপন রিচার্জ প্ল্যান, মাত্র ২০৯ টাকায় আনলিমিটেড কল আর রোজ ১জিবি ডেটা

কম খরচে মোবাইলে আনলিমিটেড কল আর ডেটা চাইছেন? তাহলে Reliance Jio-র একটি বিশেষ প্ল্যান আপনার কাজে আসতে পারে। এই প্ল্যানের দাম মাত্র ২০৯ টাকা। আর এখানে পাওয়া যাবে রোজ ১ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কল, আর প্রতিদিন ১০০টা এসএমএস। অর্থাৎ…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 19, 2025 9:10 AM

কম খরচে মোবাইলে আনলিমিটেড কল আর ডেটা চাইছেন? তাহলে Reliance Jio-র একটি বিশেষ প্ল্যান আপনার কাজে আসতে পারে। এই প্ল্যানের দাম মাত্র ২০৯ টাকা। আর এখানে পাওয়া যাবে রোজ ১ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কল, আর প্রতিদিন ১০০টা এসএমএস। অর্থাৎ জিওর এই প্ল্যানে একসাথে সমস্ত ধরনের সুবিধা মিলবে, তাও কম খরচে।

Jio-র ২০৯ টাকার রিচার্জ প্ল্যান

২০৯ টাকার এই জিও প্ল্যানের ভ্যালিডিটি ২২ দিন। এখানে প্রত্যহ ১ জিবি করে হাই-স্পিড ইন্টারনেট ডেটা অফার করা হয়, আর এই ১ জিবি ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড নেমে আসে ৬৪ কেবিপিএসে। অনেকের কাছেই এটা একটা সুবিধা, কারণ WhatsApp মেসেজ বা হালকা ব্রাউজিং এই স্পিডেই করা যায়।

আনলিমিটেড কলিংয়ের সুবিধা: জিওর এই প্ল্যান রিচার্জ করলে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে, এর সাথে মিলবে প্রতিদিন ১০০টা ফ্রি এসএমএস।

অন্যান্য সুবিধা

এখানে গ্রাহকরা জিওর কিছু প্রিমিয়াম অ্যাপ ব্যবহারের সুবিধা পাবেন। যেমন, JioHotstar দিয়ে সিনেমা আর ওয়েব সিরিজ দেখা যাবে, JioTV-র মাধ্যমে ৮০০+ লাইভ চ্যানেল, আর JioCloud-এ ৫ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ অ্যাক্সেস করা যাবে।

Jio-র ২৪৯ টাকার প্ল্যান রিচার্জ কীভাবে করবেন?

জিওর এই প্ল্যানটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আপনি এটি Paytm, PhonePe বা Amazon Pay এর মতো জনপ্রিয় অ্যাপে খুঁজে পাবেন না। এটা শুধুমাত্র MyJio অ্যাপ থেকেই রিচার্জ করা যাবে। এই অ্যাপে লগইন করে “Value” অপশনে গিয়ে ২০৯ টাকার প্ল্যানটি বেছে নেওয়া যাবে।