TRENDS ▸
Tech GupTelecomJio Launches Two Recharge Plans For Bgmi Gamers Rs 495 And Rs 545 Data Benefits
Jio Recharge Plan

BGMI গেমারদের জন্য Jio লঞ্চ করল নতুন দুটি রিচার্জ প্ল্যান, মিলবে ডেটা সহ ইন-গেম রিওয়ার্ড

ভারতের মোবাইল গেমারদের জন্য সুখবর আনলো Reliance Jio। দেশের বৃহত্তম টেলিকম অপারেটরটি সম্প্রতি জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম BGMI (ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া)-এর নির্মাতা KRAFTON India-এর সঙ্গে হাত মিলিয়ে দুটি রিচার্জ প্ল্যান এনেছে। এই দুই প্ল্যান দেশের ক্রমবর্ধমান গেমিং কমিউনিটিকে উৎসাহিত…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 21, 2025 12:40 PM

ভারতের মোবাইল গেমারদের জন্য সুখবর আনলো Reliance Jio। দেশের বৃহত্তম টেলিকম অপারেটরটি সম্প্রতি জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম BGMI (ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া)-এর নির্মাতা KRAFTON India-এর সঙ্গে হাত মিলিয়ে দুটি রিচার্জ প্ল্যান এনেছে। এই দুই প্ল্যান দেশের ক্রমবর্ধমান গেমিং কমিউনিটিকে উৎসাহিত করবে। Jio-র এই নতুন দুটি রিচার্জ প্ল্যানের মূল্য ৪৯৫ টাকা এবং ৫৪৫ টাকা। আসুন এদের সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক।

Jio-র ৪৯৫ টাকা ও ৫৪৫ টাকার প্ল্যানের সুবিধা

জিওর ৪৯৫ টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা সহ অতিরিক্ত ৫ জিবি ডেটা পাওয়া যাবে। এর সাথে দেওয়া হবে আনলিমিটেড কলিং, JioGames ক্লাউডের ফ্রি অ্যাক্সেস, আর BGMI-র এক্সক্লুসিভ স্কিনস। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

আবার ৫৪৫ টাকার প্ল্যানে রোজ ২ জিবি ডেটা অফার করা হবে। এর সাথে অন্যান্য সুবিধা তো আছেই। দুই প্ল্যানই MyJio অ্যাপ বা Jio-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজে রিচার্জ করা যাবে।

BGMI খেলোয়াড়দের জন্য বিশেষ রিওয়ার্ডস

জিওর এই দুই প্ল্যান রিচার্জ করলে মিলবে কিছু এক্সক্লুসিভ ইন-গেম রিওয়ার্ড, যেমন Bard’s Journey Set, Desert Taskforce Mask বা Tap Boom Molotov Cocktail। রিচার্জ করার পর MyJio অ্যাপে ‘কুপন অ্যান্ড উইনিং’ সেকশনে গিয়ে কোড পাওয়া যাবে। সেই কোড BGMI-র রিওয়ার্ড পেজে এন্টার করলে রিওয়ার্ড আনলক করা যাবে।

কনসোল ছাড়াই গেম খেলা যাবে

গেম ডাউনলোড করার ঝামেলা ছাড়াও গেম খেলার সুযোগ থাকছে এবার। JioGames ক্লাউড অ্যাক্সেসের মাধ্যমে ৫০০-এর বেশি প্রিমিয়াম গেম একেবারে ক্লাউড থেকে স্ট্রিম করে খেলা যাবে। মোবাইল, স্মার্ট টিভি, ওয়েব কিংবা Jio সেট-টপ বক্সের মাধ্যমে এই গেম খেলা যাবে। এরজন্য JioGames অ্যাপ ডাউনলোড করে নিজের Jio নম্বর দিয়ে লগ ইন করতে হবে।

Photo Credit: indiatoday