TRENDS ▸
Tech GupTelecomJio Airtel Vi Data Recharge Plans Starts Rupees 11 Offering 10gb Internet Data
Airtel Rs 11 pack

জরুরি ইন্টারনেট প্রয়োজন? মাত্র ১১ টাকায় ১০ জিবি পর্যন্ত ডেটা দিচ্ছে Jio, Airtel ও Vi

মাঝে মাঝে দিন শেষ হওয়ার আগে আমাদের দৈনিক ডেটা শেষ হয়ে যায়। আবার অনেক সময় তাড়াতাড়ি কোনো বড় ফাইল ডাউনলোড করতে গেলে বেশি ডেটার প্রয়োজন হয়। এই কারণে মোবাইল অপারেটরগুলি নিয়ে এসেছে কিছু স্পেশাল ডেটা প্যাক। এই প্ল্যানগুলির মাধ্যমে অল্প…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 22, 2025 12:05 PM

মাঝে মাঝে দিন শেষ হওয়ার আগে আমাদের দৈনিক ডেটা শেষ হয়ে যায়। আবার অনেক সময় তাড়াতাড়ি কোনো বড় ফাইল ডাউনলোড করতে গেলে বেশি ডেটার প্রয়োজন হয়। এই কারণে মোবাইল অপারেটরগুলি নিয়ে এসেছে কিছু স্পেশাল ডেটা প্যাক। এই প্ল্যানগুলির মাধ্যমে অল্প খরচে অনেক ডেটা পাওয়া যায়। আজ আমরা Jio, Airtel এবং Vodafone Idea-র কিছু সাশ্রয়ী ডেটা প্যাক নিয়ে আলোচনা করবো। কিছু প্ল্যানে মাত্র ১১ টাকায় মিলছে ১০ জিবি পর্যন্ত ডেটা।

Airtel ১১ টাকার প্যাক

মাত্র ১১ টাকায় এয়ারটেল দিচ্ছে ১০ জিবি ডেটা। এই প্ল্যানের মেয়াদ মাত্র ১ ঘণ্টা। ১০ জিবি ডেটা শেষ হলেই গতি নেমে আসে ৬৪ কেবিপিএসে।

Airtel ৪৯ টাকার ডেটা প্যাক

একটু বেশি ডেটা দরকার হলে ৪৯ টাকার প্ল্যানটি বেছে নিতে পারেন। এখানে একদিনের জন্য পাওয়া যাবে ২০ জিবি ডেটা। এই ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে আসবে ৬৪ কেবিপিএসে।

Jio ১১ টাকার প্যাক

Jio মাত্র ১১ টাকায় দিচ্ছে ১০ জিবি ডেটা। এরও মেয়াদ ১ ঘণ্টা। ডেটা লিমিট পেরোলেই স্পিড কমে যাবে।

Jio ৪৯ টাকার প্যাক

জিও ৪৯ টাকায় ২৫ জিবি ডেটা ব্যবহার করতে দেয়। এর মেয়াদ ১ দিন। বড় ফাইল ডাউনলোডের জন্য এটি একদম পারফেক্ট ডেটা প্ল্যান।

Vi ৪৯ টাকার প্যাক

ভোডাফোন আইডিয়া ৪৯ টাকায় ২০ জিবি ডেটা দেয়, এর ভ্যালিডিটি ১ দিন। এখানেও ডেটা ক্যাপ রয়েছে, এর পরে স্পিড কমে আসবে।

Vi ১৭৫ টাকার ডেটা প্যাক

যারা বেশি দিনের ভ্যালিডিটি চান, তারা Vi-এর এই প্ল্যান রিচার্জ করতে পারেন। ১৭৫ টাকায় ২৮ দিন ধরে মোট ১০ জিবি ডেটা পাওয়া যাবে। সঙ্গে আছে প্রায় ১৬টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন, যার মধ্যে রয়েছে Zee5, SonyLIV