TRENDS ▸
Tech GupMobilesRealme Special Sale Discount Offer On Realme Gt 7 Gt 7t Dream Edition Narzo 80 Pro 5g Smartphones
Realme Special Sale

জুনে Realme GT 7, Realme Narzo 80 Pro 5G কিনলে বিরাট লাভ, ৫০০০ টাকা ডিসকাউন্ট সহ ব্যাঙ্ক অফার

Realme জুন মাসে তাদের জনপ্রিয় GT 7 ও Narzo 80 5G সিরিজের ফোনের সাথে বিশেষ অফার ঘোষণা করলো। ২৪ জুন থেকে শুরু হওয়া এই বিশেষ সেল চলবে আগামী ২৭ জুন পর্যন্ত। চারদিনের এই সেলে Realme ফোনে থাকছে ব্যাঙ্ক ডিসকাউন্ট, এক্সচেঞ্জ…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 25, 2025 11:17 AM

Realme জুন মাসে তাদের জনপ্রিয় GT 7 ও Narzo 80 5G সিরিজের ফোনের সাথে বিশেষ অফার ঘোষণা করলো। ২৪ জুন থেকে শুরু হওয়া এই বিশেষ সেল চলবে আগামী ২৭ জুন পর্যন্ত। চারদিনের এই সেলে Realme ফোনে থাকছে ব্যাঙ্ক ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস, কুপন ছাড় ও ইএমআই এর সুবিধা। আসুন এই সেলে Realme GT 7 ও Narzo 80 5G সিরিজ কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

Realme GT 7 কিনুন লোভনীয় অফারে

রিয়েলমি জিটি ৭ ফোনে আছে ৭০০০ এমএএইচ Titan ব্যাটারি, যা মাত্র ১৪ মিনিটে ৫০ শতাংশ এবং ৪০ মিনিটে পুরোপুরি চার্জ হয়ে যায়। এতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটিই প্রথম স্মার্টফোন, যা TUV Rheinland-এর ৫-স্টার ব্যাটারি সার্টিফিকেশন পেয়েছে। পারফরম্যান্সের জন্য এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ই চিপসেট ও উন্নত গ্রাফিন কুলিং সিস্টেম। এর দাম রাখা হয়েছে ৩৬,৯৯৯ টাকা। তবে কুপন ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফার সহ এটি অনেকটাই কম দামে কেনা যাবে। এর সাথে ছয় মাসের ইএমআই সুবিধা পাওয়া যাচ্ছে।

Realme GT 7T ফোনে বিশেষ অফার

রিয়েলমি জিটি ৭টি স্মার্টফোনে দেওয়া হয়েছে ডাইমেনসিটি ৮৪০০ ম্যাক্স প্রসেসর, ৭০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট। এর সাথে এই ডিভাইসে আছে গুগল জেমিনি এআই ফিচার, যার মধ্যে থাকবেএ AI Translator, Eraser 2.0 ও Tools 2.0। এর দাম ৩১,৯৯৯ টাকা হলেও, সেলে ৩,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ৯ মাসের ইএমআই সুবিধা রয়েছে।

Realme GT 7 Dream Edition স্মার্টফোনে ছাড়

রিয়েলমি জিটি ৭ ড্রিম এডিশন ফোনটিকে অ্যাস্টন মার্টিনের সাথে যৌথভাবে ডিজাইন করেছে চীনা সংস্থাটি। রেসিং গ্রিন রঙে আসা এই ডিভাইসে আছে সিলভার উইংস এমব্লেম, স্পেশাল সিম ইজেক্টর ও কালেক্টর বক্স। দাম রাখা হয়েছে ৪৯,৯৯৯ টাকা। তবে এখন এর সাথে ১২ মাসের ইএমআই ও ৫,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে।

Realme Narzo 80 Pro 5G ফোন কিনুন ২০ হাজার টাকার কমে

রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ডিভাইসটি মূলত গেমারদের জন্য এসেছে। এর ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট ও ৯০এফপিএস গেমিং সাপোর্ট ফিচার PUBG বা BGMI প্লেয়ারদের মন জয় করে নেবে। এছাড়া এই স্মার্টফোনে আছে ৬.৭ ইঞ্চি HyperGlow ডিসপ্লে, ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট। অফারের কারণে এই স্মার্টফোনটি ১৭,৯৯৯ টাকায় কেনা যাবে।