TRENDS ▸
Tech GupMobilesRedmi Note 14 5g Discount Offer Price Now For Rupees 15999 In Amazon
Redmi Note 14 5G Discount

কম দামে ঝকঝকে ফোন, Sony ক্যামেরা সহ আসা Redmi Note 14 5G ফোন অনেক সস্তা হল

বাজেটের মধ্যে ভালো স্মার্টফোন খোঁজ করলে সুখবর। ই-কমার্স সাইট অ্যামাজনে এখন লোভনীয় অফার সহ পাওয়া যাচ্ছে Redmi Note 14 5G। ডিভাইসটি গত বছরের ডিসেম্বরে বাজারে এসেছিল। এতে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 26, 2025 6:03 PM

বাজেটের মধ্যে ভালো স্মার্টফোন খোঁজ করলে সুখবর। ই-কমার্স সাইট অ্যামাজনে এখন লোভনীয় অফার সহ পাওয়া যাচ্ছে Redmi Note 14 5G। ডিভাইসটি গত বছরের ডিসেম্বরে বাজারে এসেছিল। এতে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা প্রসেসর ও সেগমেন্টের সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লে। আসুন Redmi Note 14 5G এখন কত দামে বিক্রি হচ্ছে জেনে নেওয়া যাক।

Redmi Note 14 5G এর দাম ও অফার

রেডমি নোট ১৪ ৫জি এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি বেস ভ্যারিয়েন্টটির আসল দাম ছিল ১৮,৯৯৯ টাকা। কিন্তু এখন অ্যামাজনে ফোনটি পাওয়া যাচ্ছে ১৬,৯৯৯ টাকায়। আবার নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১,০০০ টাকা অতিরিক্ত ছাড় মিলবে। তবে অ্যামাজন এই স্মার্টফোনের সাথে কোনো এক্সচেঞ্জ অফার দিচ্ছে না।

Redmi Note 14 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি নোট ১৪ ৫জি ডিভাইসে আছে Sony সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (OIS সহ), ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিনে চলে।

Redmi Note 14 5G এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ২১০০ নিটস। সিকিউরিটির জন্য স্ক্রিনের মধ্যেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫১১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।