TRENDS ▸
Tech GupMobilesInfinix Hot 60 5g Plus Launched In India With 50mp Camera Dimensity 7020 Processor Price Specifications
Infinix Hot 60 5G+ Launched

অতি সস্তায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Infinix Hot 60 5G+, রয়েছে ৫২০০mAh ব্যাটারি

আজ ১১ জুলাই ভারতে লঞ্চ হল Infinix Hot 60 5G+। এর দাম রাখা হয়েছে ১০ হাজার টাকার কাছাকাছি। নয়া এই ডিভাইসে কাস্টমাইজেবল AI বাটন দেওয়া হয়েছে। এই বাটনের মাধ্যমে সরাসরি ইউটিউব, গুগল ম্যাপস বা পছন্দসই ৩০টিরও বেশি অ্যাপ এক ট্যাপে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 11, 2025 3:14 PM

আজ ১১ জুলাই ভারতে লঞ্চ হল Infinix Hot 60 5G+। এর দাম রাখা হয়েছে ১০ হাজার টাকার কাছাকাছি। নয়া এই ডিভাইসে কাস্টমাইজেবল AI বাটন দেওয়া হয়েছে। এই বাটনের মাধ্যমে সরাসরি ইউটিউব, গুগল ম্যাপস বা পছন্দসই ৩০টিরও বেশি অ্যাপ এক ট্যাপে ওপেন করা যাবে। আবার Infinix Hot 60 5G+ ডিভাইসে আছে গুগলের সার্কেল টু সার্চ ফিচার। এছাড়া পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ডাইমেনসিটি ৭০২০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫২০০ এমএএইচ ব্যাটারি। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Infinix Hot 60 5G+ এর দাম ও উপলব্ধতা

ইনফিনিক্স হট ৬০ ৫জি প্লাস এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দিম ১০,৪৯৯ টাকা। এটি তিনটি রঙে বাজারে এসেছে – শ্যাডো ব্লু, স্লিক ব্ল্যাক ও টুন্ড্রা গ্রিন। ফোনটি Flipkart এর মাধ্যমে ১৭ জুলাই থেকে কেনা যাবে

Infinix Hot 60 5G+ এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স হট ৬০ ৫জি প্লাস স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, ব্রাইটনেস ৭০০ নিট পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক এক্সওএস ১৫ কাস্টম ইন্টারফেসে।

গেমারদের জন্য Infinix Hot 60 5G+ ডিভাইসে হাইপারইঞ্জিন ৫.০ লাইট ও এক্সবুস্ট এআই গেম মোড উপস্থিত। এই ফোন ৯০ এফপিএস পর্যন্ত গেমিং সাপোর্ট করবে।

ক্যামেরা ও ব্যাটারি

ফটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ডুয়েল মোড ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। Infinix Hot 60 5G+ ফোনের আছে আল্ট্রিলিঙ্ক টেকনোলজি, যার মাধ্যমে ইনফিনিক্স-টু-ইনফিনিক্স কল করা যাবে নেটওয়ার্ক না থাকলেও।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া এতে রয়েছে বাইপাস চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট। ফোনটি IP64 রেটিং সহ এসেছে, যা ধুলো ও জলের ছিটে প্রতিরোধ করবে।