TRENDS ▸
Tech GupGadgetsThomson Mini Qd Mini Led Tv Series Launched In India With 75 Inch Screen Price Features
Thomson Mini QD Mini LED TV Series Launched

বাড়ি কে বানান সিনেমা হল, গমগমে সাউন্ড ও 75 ইঞ্চি স্ক্রিন সহ লঞ্চ হল Thomson Mini QD Mini LED টিভি সিরিজ

Thomson আজ ভারতে লঞ্চ করল তাদের নতুন Mini QD Mini LED টিভি সিরিজ, যেখানে রয়েছে ৬৪ ও ৭৫ ইঞ্চি স্ক্রিনের অপশন। টিভি দুটি প্রিমিয়াম রেঞ্জে এসেছে। এদের দাম শুরু হয়েছে প্রায় ৬০,০০০ টাকা থেকে। এই টিভিগুলিতে পাওয়া যাবে নেটফ্লিক্স সহ…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 17, 2025 9:55 AM

Thomson আজ ভারতে লঞ্চ করল তাদের নতুন Mini QD Mini LED টিভি সিরিজ, যেখানে রয়েছে ৬৪ ও ৭৫ ইঞ্চি স্ক্রিনের অপশন। টিভি দুটি প্রিমিয়াম রেঞ্জে এসেছে। এদের দাম শুরু হয়েছে প্রায় ৬০,০০০ টাকা থেকে। এই টিভিগুলিতে পাওয়া যাবে নেটফ্লিক্স সহ একাধিক প্রি-ইনস্টল অ্যাপ, গুগল টিভি ওএস, ১০৮ ওয়াট সাউন্ড সিস্টেম ও ডলবি ভিশন সাপোর্ট সহ আসা ডিসপ্লে।

কোম্পানির দাবি, শুধু বড় স্ক্রিন নয়, এই টিভিগুলোর অডিও-ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সই আলাদা। 108 ওয়াটের শক্তিশালী সাউন্ড সিস্টেম আর দুইটি ইনবিল্ট সাবউফার — এমন কিছুর দাবি এর আগে ভারতে আর কোনো টিভি করেনি বলেই সংস্থার বক্তব্য। মানে, আলাদা করে সাউন্ডবার কেনার ঝামেলাও নেই।

Thomson Mini QD Mini LED টিভি সিরিজের দাম

থমসন মিনি কিউডি এলইডি টিভি সিরিজের ৬৫ ইঞ্চি মডেলের দাম রাখা হয়েছে ৬১,৯৯৯ টাকা, আর ৭৫ ইঞ্চি মডেলটি কিনতে খরচ করতে হবে ৯৫,৯৯৯ টাকা। আজ অর্থাৎ ১৭ জুলাই থেকে এগুলো Flipkart থেকে পাওয়া যাবে।

Thomson Mini QD Mini LED টিভি সিরিজের ফিচার ও স্পেসিফিকেশন

থমসন মিনি কিউডি এলইডি টিভি সিরিজে আছে ৪কে মিনি কিউডি প্যানেল, যার সঙ্গে ডলবি ভিশন ও এইচডিআর১০ সাপোর্ট করবে। এই ডিসপ্লে ১৫০০ নিটস পিক ব্রাইটনেস এবং ৫৪০টি লোকাল ডিমিং জোন অফার করবে। এতে বেজেললেস ডিজাইন দেখা যাবে। পারফরম্যান্স ও স্টোরেজের জন্য এগুলিতে ২ জিবি র‌্যাম ও ১৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

টিভি দুটি ১০৮ ওয়াট সাউন্ড আউটপুট দেবে, সঙ্গে পাওয়া যাবে ৬টি স্পিকার ও দুইটি সাবউফার। এগুলিতে ডলবি অ্যাটমস ও ডলবি ডিজিটাল প্লাস সাপোর্ট করায় সিনেমা, মিউজিক কিংবা স্পোর্টস, আলাদা আলাদা সাউন্ড প্রোফাইল সহ শোনা যাবে।

আর গুগল টিভি ওএস চালিত এই টিভি সিরিজে আছে ভয়েস-এনাবল রিমোট, যেখানে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও ও ইউটিউব-এর জন্য আলাদা শর্টকাট হট-কি। এগুলিতে রয়েছে ক্রোমকাস্ট ও অ্যাপল এয়ার প্লে এর সাপোর্ট।

টিভিগুলির কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে – ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, ৩টি এইচডিএমআই পোর্ট ও ২টি ইউএসবি পোর্ট।