TRENDS ▸
Tech GupMobilesRedmi Turbo 5 May Launch Early 2026 Specifications And Features Leaked
Redmi Turbo 5 May Launch Early 2026

Redmi Turbo 5: রেডমির নতুন ফোনে ৭৫০০mAh ব্যাটারি সহ থাকবে ডাইমেনসিটি ৮৫০০ আল্ট্রা চিপ

Redmi Turbo 4 বাজারে এসেছিল ২০২৪ সালের ২ জানুয়ারি। এবার এর উত্তরসূরি বাজারে আসছে। সবকিছু ঠিকঠাক থাকলে Redmi Turbo 5 আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের শুরুতেই লঞ্চ হবে। জনপ্রিয় টিপস্টার, শান্তুনু আজ X (আগে টুইটার) প্ল্যাটফর্মের ফোনটির কিছু ফিচার ফাঁস…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 21, 2025 8:57 PM

Redmi Turbo 4 বাজারে এসেছিল ২০২৪ সালের ২ জানুয়ারি। এবার এর উত্তরসূরি বাজারে আসছে। সবকিছু ঠিকঠাক থাকলে Redmi Turbo 5 আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের শুরুতেই লঞ্চ হবে। জনপ্রিয় টিপস্টার, শান্তুনু আজ X (আগে টুইটার) প্ল্যাটফর্মের ফোনটির কিছু ফিচার ফাঁস করেছে। জানা গেছে এতে মেটাল ফ্রেম থাকবে। আর স্মার্টফোনটি ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে সহ আসবে। Redmi Turbo 5 ডিভাইসটি Poco X8 Pro নামে আন্তর্জাতিক বাজারে পাওয়া যেতে পারে।

Redmi Turbo 5 এর ফিচার ও ডিজাইন

টিপস্টার দাবি করেছেন যে Redmi Turbo 5 মডেলে থাকবে ৬.৬ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে ও মেটাল ফ্রেম। ফোনটি স্লিম ও হালকা ডিজাইন সহ আসবে। এর স্ক্রিনে দেখা যাবে “স্ট্রেট” ফিনিশ। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ আল্ট্রা প্রসেসর। সাথে পাওয়ার ব্যাকআপের জন্য ৭৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

Poco X8 Pro নামে গ্লোবাল মার্কেটে পাওয়া যাবে

রেডমির ডিভাইসটি গ্লোবাল মার্কেটে Poco X8 Pro নামে লঞ্চ হবে বলে জানা গেছে। এর আগেও আমরা শাওমি কে একই কাজ করতে দেখেছি। ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দুটি ডিভাইসকেই একই মডেল নম্বর সহ তালিকাভুক্ত হতে দেখা গেছে।

Redmi Turbo 4 এর ফিচার ও স্পেসিফিকেশন

আগের মডেল অর্থাৎ Turbo 4-এ ছিল ৬.৬৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, যা ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এবং ৩২০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আল্ট্রা চিপসেট দেওয়া হয়েছিল। এটি ১৬ জিবি পর্যন্ত LPDDR5X র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ সহ এসেছিল।

ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ছিল।‌ এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। সামনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ছিল। পাওয়ার ব্যাকআপের জন্য ছিল ৬৫৫০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।