TRENDS ▸
Tech GupMobilesRealme 15t To Feature 7000mah Titan Battery Price In India Under Rupees 20000 Camera
Realme 15T

Realme 15T আসছে 7000mAh টাইটান ব্যাটারির সাথে, পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল AI ক্যামেরা

রিয়েলমি আগামী সপ্তাহে ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, আগামী ২ সেপ্টেম্বর দুপুর ১২টায় এদেশে আসবে Realme 15T। ব্র্যান্ডটি দাবি করেছে, আসন্ন এই ডিভাইসটি ডিজাইন, ব্যাটারি ও ক্যামেরা টেকনোলজির ক্ষেত্রে ক্রেতাদের নতুন অভিজ্ঞতা দেবে।…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 30, 2025 6:38 PM

রিয়েলমি আগামী সপ্তাহে ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, আগামী ২ সেপ্টেম্বর দুপুর ১২টায় এদেশে আসবে Realme 15T। ব্র্যান্ডটি দাবি করেছে, আসন্ন এই ডিভাইসটি ডিজাইন, ব্যাটারি ও ক্যামেরা টেকনোলজির ক্ষেত্রে ক্রেতাদের নতুন অভিজ্ঞতা দেবে। আর ভারতে এর দাম রাখা হবে ২০,০০০ টাকার কম। আজ আবার ফ্যানদের উত্তেজনা বাড়িয়ে Realme 15T এর ব্যাটারি ক্যাপাসিটি সহ বিভিন্ন তথ্য সামনে আনা হয়েছে। আসুন ফোনটি সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে জেনে নেওয়া যাক।

Realme 15T এর ব্যাটারি ও ডিজাইন

লঞ্চের কয়েকদিন আগে আজ নয়া একটি টিজার থেকে জানা গেছে, Realme 15T স্লিম ডিজাইন সহ আসফে। এটি মাত্র ৭.৭৯ মিমি পুরু হবে এবং ওজন থাকবে ১৮১ গ্রাম। এরপরেও এতে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৭০০০ এমএএইচ টাইটান ব্যাটারি। এই ব্যাটারি সারাদিনের ব্যবহারের পরও রাতে অর্ধেক চার্জ ধরে রাখতে পারবে। আর ফোনটি iPhone 16 Pro এর থেকে পাতলা হবে। এতে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর সাথে পাওয়া যাবে ১০ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট।

এই ডিভাইসে টেক্সচারড ম্যাট ৪আর ডিজাইন থাকবে। এই ডিজাইন রিয়েলমি ১৫টি মডেলকে হাত থেকে পিছলে যাওয়ার ঝুঁকি কমাবে এবং হাতের দাগ পড়তে দেবে না। আবার স্মার্টফোনটির ফ্লোয়িং সিলভার ভ্যারিয়েন্টে ন্যানো স্কেল মাইক্রোক্রিস্টাল লাইন লিথোগ্রাফি টেকনোলজি থাকবে।

ডিসপ্লে

Realme 15T হ্যান্ডসেটে ৯৩ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও সহ ৪০০০ নিট ৪আর কমফোর্ট প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকবে। কোম্পানির দাবি এটাই নাকি সেগমেন্টের সবচেয়ে উজ্জ্বল স্ক্রিন। এই স্ক্রিন ১০-বিট কালার ডেপ্থ ও ২১৬০ হার্টজ পিডব্লুএম ডিমিং প্রযুক্তি সাপোর্ট করবে।

বিল্ড কোয়ালিটি

স্মার্টফোনটি IP66, IP68 এবং IP69 রেটিং সহ আসবে, অর্থাৎ জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে। আবার তাপ নিয়ন্ত্রণের জন্য থাকবে এয়ারফ্লো ভিসি কুলিং সিস্টেম।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Realme 15T ফোনে ৫০ মেগাপিক্সেল ডুয়েল AI ক্যামেরা (সামনে ও পিছনে) পাওয়া যাবে। এই ক্যামেরায় AI Edit Genie ফিচার সাপোর্ট করবে।