TRENDS ▸
Tech GupMobilesOppo A6i 5g Launch Date Confirmed Pre Reservation Starts Specifications
Oppo A6i 5G Launch Date

Oppo A6i 5G আগামী সপ্তাহে দমদার ফিচার সহ লঞ্চ হচ্ছে, শুরু হল প্রি-রিজার্ভেশন

অবশেষে জানা গেল Oppo A6i 5G এর লঞ্চের তারিখ। আগামী ৯ সেপ্টেম্বর চীনে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোনটি। কোম্পানির তরফে গতকাল ডিভাইসটির আগমনের তারিখ জানানো হয়েছে। এর পাশাপাশি, স্মার্টফোনটি Oppo-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রি-বুক করা যাবে বলে নিশ্চিত করা হয়েছে।…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 6, 2025 11:53 AM

অবশেষে জানা গেল Oppo A6i 5G এর লঞ্চের তারিখ। আগামী ৯ সেপ্টেম্বর চীনে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোনটি। কোম্পানির তরফে গতকাল ডিভাইসটির আগমনের তারিখ জানানো হয়েছে। এর পাশাপাশি, স্মার্টফোনটি Oppo-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রি-বুক করা যাবে বলে নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি গুগল প্লে কনসোল, MIIT, TENAA, 3C এবং চায়না টেলিকমের ডেটাবেসে PKW120 মডেল নম্বর সহ Oppo A6i 5G হ্যান্ডসেটটিকে খুঁজে পাওয়া গিয়েছিল। ফলে ফোনটি যে শীঘ্রই বাজারে আসতে চলেছে তা আন্দাজ করা গিয়েছিল।

Oppo A6i 5G এর স্পেসিফিকেশন প্রকাশ্যে

কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে আসন্ন Oppo A6i 5G ডিভাইসের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। এখান থেকে জানা গেছে যে, এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। আর এই হ্যান্ডসেটে আইপি৬৫ রেটিং ও সুপার অ্যান্টি-ফল ডায়মন্ড স্ট্রাকচার থাকবে। আবার এই মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি উজ্জ্বল ডিসপ্লে ব্যবহার করা হবে। এর টাচ স্ক্রিন ভেজা বা তৈলাক্ত হাতের স
স্পর্শ সনাক্ত করতে পারবে।

কালার অপশন ও স্টোরেজ ভ্যারিয়েন্ট

ওপ্পো এ৬আই ৫জি দুটি কালার অপশনে আসবে – ক্লাউডি হোয়াইট এবং মিডনাইট ব্ল্যাক। আর ফোনটি ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

অন্যান্য ফিচার

রিপোর্ট অনুযায়ী, Oppo A6i 5G মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ বা ডাইমেনসিটি ৬৪০০‌ প্রসেসর ব্যবহার করা হবে। 3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে যে এতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর চায়না টেলিকম থেকে সামনে এসেছে যে এই ফোনে ৭২০ × ১৬০৪ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৬৭-ইঞ্চি টিএফটি এলসিডি ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য থাকবে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।