TRENDS ▸
Tech GupGadgetsMotorola Moto Pad 60 Neo Launch Date In India Specifications Flipkart Availablity Confirmed
Moto Pad 60 Neo Launch Date

Moto Pad 60 Pro চলতি সপ্তাহেই ভারতে লঞ্চ হচ্ছে, বড় স্ক্রিন, 7040mAh ব্যাটারি সহ থাকবে 5G সাপোর্ট

Motorola চলতি বছরের এপ্রিলে Moto Book 60 এর সাথে Moto Pad 60 Pro লঞ্চ করেছিল। এবার ব্র্যান্ডটি ভারতে Moto Pad 60 Neo নামে আরেকটি ট্যাবলেট নিয়ে আসতে চলেছে। ইতিমধ্যেই ই-কমার্স সাইট Flipkart-এ এর মাইক্রোসাইট লাইভ হয়েছে। এখান থেকে জানা গেছে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 10, 2025 12:07 AM

Motorola চলতি বছরের এপ্রিলে Moto Book 60 এর সাথে Moto Pad 60 Pro লঞ্চ করেছিল। এবার ব্র্যান্ডটি ভারতে Moto Pad 60 Neo নামে আরেকটি ট্যাবলেট নিয়ে আসতে চলেছে। ইতিমধ্যেই ই-কমার্স সাইট Flipkart-এ এর মাইক্রোসাইট লাইভ হয়েছে। এখান থেকে জানা গেছে যে, ডিভাইসটি আগামী ১২ সেপ্টেম্বর দুপুর ১২ টায় এদেশে লঞ্চ হবে। পাশাপাশি মাইক্রোসাইট থেকে Moto Pad 60 Neo এর মুখ্য স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে। ট্যাবলেটটি সবুজ রঙে পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে।

Moto Pad 60 Neo এর স্পেসিফিকেশন ও ফিচার

ফ্লিপকার্টের মাইক্রোসাইট থেকে জানা গেছে, Moto Pad 60 Neo মডেলে ১১ ইঞ্চি ২.৫কে ৯০ হার্টজ ডিসপ্লে থাকবে। এটি ডলবি অ্যাটমস কোয়াড স্পিকার সহ আসবে। ট্যাবলেটটি ৬.৯৯ মিমি পুরু হবে এবং ওজন থাকবে প্রায় ৪৯০ গ্রাম।

পারফরম্যান্সের জন্য মোটো প্যাড ৬০ নিও ট্যাবে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। এতে ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করবে। তবে ডিভাইসটি কেবল ইসিম সাপোর্ট নাকি ফিজিক্যাল সিম স্লট সহ আসবে তা এখনও স্পষ্ট নয়।

মাইক্রোসাইটে আরও বলা হয়েছে, আসন্ন এই ট্যাবলেটটি একাধিক স্মার্ট কানেক্টের সাথে আসবে, যার মধ্যে থাকবে ল্যাপটপের সাথে ট্যাবলেট স্ক্রিন শেয়ার করার জন্য ক্রস কন্ট্রোল এবং বিভিন্ন ডিভাইসে ফাইল-শেয়ার করার সুবিধা।

ব্যাটারির কথা বললে, Moto Pad 60 Neo ডিভাইসে দেওয়া হবে ৭০৪০ এমএএইচ ব্যাটারি। আর এর বাক্সে ৬৮ ওয়াট ফাস্ট চার্জার পাওয়া যাবে। আবার এই ট্যাবে কোম্পানির Moto Pen সাপোর্ট করবে।