TRENDS ▸
Tech GupMobilesOppo A6 Pro 5g To Launch Malayasia Soon Microsite Goes Live Design Features
Oppo A6 Pro 5G

Oppo A6 Pro 5G ভিন্ন ডিজাইন ও ফিচার সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে, থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা

ওপ্পো সম্প্রতি চীনে A সিরিজের নতুন স্মার্টফোন Oppo A6 Pro 5G লঞ্চ করেছে। এবার ব্র্যান্ডটি এই মডেলটিকে বিশ্ব বাজারে আনার জন্য প্রস্তুতি শুরু করেছে। কিন্তু গ্লোবাল মার্কেটে ফোনটি ভিন্ন ডিজাইন বা স্পেসিফিকেশন সহ আসবে বলে মনে হচ্ছে। আসলে মালয়েশিয়ায় লঞ্চের…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 17, 2025 10:35 PM

ওপ্পো সম্প্রতি চীনে A সিরিজের নতুন স্মার্টফোন Oppo A6 Pro 5G লঞ্চ করেছে। এবার ব্র্যান্ডটি এই মডেলটিকে বিশ্ব বাজারে আনার জন্য প্রস্তুতি শুরু করেছে। কিন্তু গ্লোবাল মার্কেটে ফোনটি ভিন্ন ডিজাইন বা স্পেসিফিকেশন সহ আসবে বলে মনে হচ্ছে। আসলে মালয়েশিয়ায় লঞ্চের আগে আজ Oppo A6 Pro 5G এর মাইক্রোসাইট লাইভ হয়েছে। যেখানে হ্যান্ডসেটটির ডিজাইন চীনে লঞ্চ হওয়া মডেলটির থেকে আলাদা দেখা গেছে।

Oppo A6 Pro 5G এর গ্লোবাল ভ্যারিয়েন্টের কালার অপশন ও ডিজাইন

ওপ্পোর মালয়েশিয়ায় মাইক্রোসাইট থেকে জানা গেছে, উ ডিভাইসটি কোরাল পিঙ্ক এবং স্টেলার ব্লু কালার অপশনে আসবে। এর পিছনে বর্গাকার ক্যামেরা মডিউল উপস্থিত, যেখানে দুটি ক্যামেরা সেন্সর ও LED ফ্ল্যাশ থাকবে। কোরাল পিঙ্ক ভ্যারিয়েন্টের পিছনের প্যানেলে ফুলের মতো নকশা লক্ষ্য করা গেছে।

Oppo A6 Pro 5G এর গ্লোবাল ভার্সন চীনের মডেলের থেকে আলাদা হবে

ওপ্পো এ৬ প্রো ৫জি এর গ্লোবাল ভার্সনের ডিজাইন ওপ্পো এ৬ ৫জি এর মতো হবে। এছাড়া আপকামিং মডেলটি দেখতে অনেকটা এই সপ্তাহে ভারতে লঞ্চ হওয়া ওপ্পো এফ৩১ ৫ছি এর মতো হবে। অর্থাৎ সহজ করে বললে, ওপ্পো এ৬ প্রো ৫জি এর গ্লোবাল ভ্যারিয়েন্ট আদতে ওপ্পো এ৬ ৫জি এবং ওপ্পো এফ৩১ ৫জি এর রিব্র্যান্ডেড ভার্সন হবে।

Oppo A6 Pro 5G এর গ্লোবাল ভার্সনের ফিচার ও স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী, Oppo A6 Pro 5G এর গ্লোবাল ভ্যারিয়েন্টে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করবে। এটি আইপি৬৯/আইপি৬৮/আইপি৬৬ জল এবং ধুলো প্রতিরোধী রেটিং এবং মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন সহ আসবে। এই ডিভাইসের সামনে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে।