TRENDS ▸
Tech GupMobilesRedmi 15c 5g Launch Date In India Set 3 December Price Specifications Revealed
Redmi 15C 5G Launch Date in India

Redmi 15C 5G ভারতে 3 ডিসেম্বর লঞ্চ হচ্ছে, 8 জিবি RAM ভ্যারিয়েন্টের দাম কত থাকবে

রেডমি শীঘ্রই ভারতে তাদের নতুন স্মার্টফোন Redmi 15C 5G লঞ্চ করতে চলেছে। আগামী ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে ডিভাইসটি এদেশে পা রাখবে। 5G কানেক্টিভিটি সহ এই ডিভাইসে থাকবে বড় ব্যাটারি, স্মুথ ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটির জন্য ইতিমধ্যেই Amazon এবং…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: November 29, 2025 8:10 AM

রেডমি শীঘ্রই ভারতে তাদের নতুন স্মার্টফোন Redmi 15C 5G লঞ্চ করতে চলেছে। আগামী ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে ডিভাইসটি এদেশে পা রাখবে। 5G কানেক্টিভিটি সহ এই ডিভাইসে থাকবে বড় ব্যাটারি, স্মুথ ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটির জন্য ইতিমধ্যেই Amazon এবং Xiaomi ইন্ডিয়ার ওয়েবসাইটে মাইক্রোসাইট লাইভ হয়েছে। ফলে লঞ্চের পর Redmi 15C 5G এই দুই প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে।

ভারতে Redmi 15C এর দাম (সম্ভাব্য)

টিপস্টার অভিষেক যাদব আজ X প্ল্যাটফর্মে Redmi 15C 5G এর ভারতে কত দাম রাখা হবে তা জানিয়েছেন। তার দাবি অনুযায়ী, হ্যান্ডসেটটির ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকবে ১২,৪৯৯ টাকা। আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১৩,৯৯৯ টাকা। এছাড়া Redmi 15C 5G এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হবে ১৪,৯৯৯ টাকা।

Redmi 15C 5G এর স্পেসিফিকেশন এবং ফিচার (ফাঁস)

Redmi 15C 5G স্মার্টফোনে থাকবে এইচডি প্লাস রেজোলিউশনের ৬.৯ ইঞ্চি এলসিডি স্ক্রিন, যার রিফ্রেশ রেট থাকবে ১২০ হার্টজ। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। এতে পাওয়া যাবে 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, ৩.৫মিমি হেডফোন জ্যাক এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

রেডমি ১৫সি ৫জি এর পিছনে ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স থাকবে। সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।