ভারতে লঞ্চের আগে Realme 16T 5G ও Realme P4R 5G এর স্টোরেজ ও কালার অপশন ফাঁস

ভারতীয় বাজারে নতুন ফোন আনছে Realme। রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই কোম্পানিটি ভারতে আরও দুটি 5G স্মার্টফোন বাজারে লঞ্চ করতে চলেছে। এই দুই ডিভাইসের নাম Realme 16T 5G ও Realme P4R 5G। যদিও রিয়েলমির তরফে এখনও হ্যান্ডসেট দুটি সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে আজ এদের স্টোরেজ ভ্যারিয়েন্ট ও কালার অপশন ফাঁস হয়েছে।
জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে চীনের পরিচিত কোম্পানিটি এই মুহূর্তে Realme 16T 5G ও Realme P4R 5G এর উপর কাজ করছে। তার দাবি, এই ফোন দুটির মডেল নম্বর যথাক্রমে RMX5268 এবং RMX5266। যদিও এটি কবে লঞ্চ হবে তা এখনও স্পষ্ট নয়।
টিপস্টারের দাবি, Realme 16T 5G মডেলটি তিনটি কনফিগারেশনে পাওয়া যাবে। এগুলি হল ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। অন্যদিকে Realme P4R 5G তিনটি ভ্যারিয়েন্টে বাজারে আসতে পারে। সম্ভাব্য অপশনগুলি হল – ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ।
টিপস্টার কালার অপশন সম্পর্কেও জানিয়েছে। Realme 16T 5G ডিভাইসটি অরোরা গ্রিন, স্টারলাইট ব্ল্যাক এবং স্টারলাইট ব্লু কালার অপশনে পাওয়া যাবে। আবার Realme P4R 5G হ্যান্ডসেটটি ল্যাভেন্ডার গ্ল্যার, সিলভার গ্ল্যার এবং টাইটেনিয়াম গ্ল্যার কালার অপশনে আসবে।
উল্লেখ্য, এর আগে ভারতে লঞ্চ হয়েছে Realme 16 Pro+ 5G ও Realme 16 Pro 5G। এদের দাম শুরু হয়েছে যথাক্রমে ৩৯,৯৯৯ টাকা এবং ৩১,৯৯৯ টাকা।অন্যদিকে P সিরিজের অধীনেও সম্প্রতি নতুন একটি মডেল এসেছে। ফেব্রুয়ারির ২০ তারিখ ভারতে লঞ্চ হয় Realme P4 Lite এর দাম রাখা হয়েছে মাত্র ৯,৯৯৯ টাকা।

