TRENDS ▸
Tech GupMobilesPoco X8 Pro 5g Max Iron Man Edition Launched Price In India Specification
Poco X8 Pro 5G

Poco X8 Pro 5G সিরিজ ভারতে 9000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, Iron Man Edition এর দামে চমক

Poco তাদের নতুন X8 Pro 5G সিরিজ ভারতে লঞ্চ করল। এই সিরিজের দাম শুরু হয়েছে ৩২,৯৯৯ টাকা থেকে। যদিও ক্রেতারা সেলের সময় ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। এই সিরিজের অধীনে Poco X8 Pro 5G, Poco X8 Pro Max 5G এবং…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: March 18, 2026 12:23 PM

Poco তাদের নতুন X8 Pro 5G সিরিজ ভারতে লঞ্চ করল। এই সিরিজের দাম শুরু হয়েছে ৩২,৯৯৯ টাকা থেকে। যদিও ক্রেতারা সেলের সময় ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। এই সিরিজের অধীনে Poco X8 Pro 5G, Poco X8 Pro Max 5G এবং মার্ভেল ফ্যানদের Poco X8 Pro Iron Man Edition মডেল তিনটি বাজারে এসেছে। নয়া এই পোকো সিরিজের প্রধান বিশেষত্ব বিশাল ৯০০০ এমএএইচ ব্যাটারি। আসুন Poco X8 Pro সিরিজের দাম ও বিশেষ বিশেষ ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Poco X8 Pro, X8 Pro Max 5G ও Iron Man Edition এর দাম ও সেলের তারিখ

Poco X8 Pro 5G এর দাম শুরু হচ্ছে ৩২,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯৯ টাকা। আবার Poco X8 Pro Iron Man Edition এর ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৩৭,৯৯৯ টাকা। এদিকে Pro Max মডেলের ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৪২,৯৯৯ টাকা এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৬,৯৯৯ টাকা।

আগামী ২৩ মার্চ দুপুর ১২টায় Flipkart থেকে এই ফোনগুলির বিক্রি শুরু হবে। সেল অফার হিসেবে SBI, ICICI বা HDFC ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

Poco X8 Pro, X8 Pro Max 5G ও Iron Man Edition এর স্পেসিফিকেশন ও ফিচার

পোকো এক্স৮ প্রো সিরিজের ম্যাক্স মডেলে ৯০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, ফুল চার্জে এই ব্যাটারি তিন দিন পর্যন্ত চলবে। আর প্রো মডেলে ৬৫০০ এমএএইচ ব্যাটারি আছে। দুই ফোনেই ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সাথে রয়েছে ২৭ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট।

ডিসপ্লে ও পারফরম্যান্স সম্পর্কে বললে Pro Max ডিভাইসে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড স্ক্রিন উপস্থিত, যা ৩৫০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য মডেলগুলিতে মিডিয়াটেকের নতুন চিপসেট ব্যবহার করা হয়েছে। আর গেমিংয়ের সময় তাপ নিয়ন্ত্রণের জন্য 3D কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য এই সিরিজে আছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। সামনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে।