১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য চমকপ্রদ অফার নিয়ে হাজির হল। এই অফারে গ্রাহকরা ব্রডব্যান্ড প্ল্যানের সাথে অতিরিক্ত বেনিফিট পাবেন। তবে কেবল JioHome পরিষেবা ব্যবহারকারীরা এই অফারের লাভ ওঠাতে পারবেন। এক্ষেত্রে গ্রাহকরা ৩ মাসের প্ল্যান রিচার্জ করলে আরও ১ মাস বিনামূল্যে পরিষেবা উপভোগ করতে পারবেন। অর্থাৎ মোট ৪ মাস পরিষেবা পাওয়া যাবে। যারা লং-টার্ম রিচার্জ প্ল্যান খোঁজ করেন, তাদের জন্য এই অফার সত্যিই লাভজনক ডিল হিসেবে প্রমাণিত হতে পারে।
JioHome ২২২২ টাকার প্ল্যান
জিও হোমের এই প্ল্যানটি মূলত এন্ট্রি-লেভেল ইউজারদের কথা ভেবে আনা হয়েছে। এখানে ৩০ এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট স্পিড পাওয়া যাবে। গ্রাহকরা এখানে মাসে প্রায় ১০০০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন।
এর সঙ্গে পাওয়া যাবে ৮০০-র বেশি টিভি চ্যানেল ও ১০-১২টি OTT অ্যাপ ব্যবহারের সুবিধা। এই প্ল্যানটি ৩ মাসের জন্য রিচার্জ করলে ১ মাস বিনামূল্যে পাওয়া যাবে।
JioHome ৩৩৩৩ টাকার প্ল্যান
এখানে ইন্টারনেট স্পিড ১০০ এমবিপিএস পর্যন্ত পাওয়া যায়। যারা হাই-কোয়ালিটি ভিডিও স্ট্রিমিং বা অনলাইন গেম খেলেন তাদের জন্য এই প্ল্যানটি উপযুক্ত। ডেটা লিমিট একই থাকলেও এখানে OTT সুবিধা বেশি পাওয়া যাবে। এক্ষেত্রে Disney+ Hotstar, SonyLIV, ZEE5 এবং JioCinema প্রিমিয়ামের মতো প্ল্যাটফর্মের কনটেন্ট নিখরচায় দেখা যাবে।
JioHome ৪৪৪৪ টাকার প্ল্যান
যারা বেশি বেশি OTT কনটেন্ট পছন্দ করেন, তাদের জন্য এই প্ল্যানটি সেরা। এখানেও ১০০ এমবিপিএস স্পিড মেলে। এর সাথে মাসে ১০০০ জিবি ডেটা সহ অতিরিক্ত ডেটা ভাউচারও দেওয়া হয়। আর এখানে Netflix বেসিক, Amazon Prime Video লাইট সহ একাধিক OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যায়।

