TRENDS ▸
Tech GupGadgetsOneplus Pad Receving Oxygenos 16 0 5 700 Update April Security Patch
OnePlus Pad update

OnePlus Pad ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন OxygenOS আপডেট

ওয়ানপ্লাসের ট্যাব ব্যবহারকারীদের জন্য সুখবর। সম্প্রতি OnePlus Pad মডেলের জন্য OxygenOS 16.0.5.700 আপডেট রোলআউট করা হয়েছে। এই আপডেটের কারণে ২০২৩ সালে লঞ্চ হওয়া এই জনপ্রিয় ট্যাবলেটে আরও কিছু নতুন ফিচার যোগ হবে। এর পাশাপাশি ডিভাইসটি লেটেস্ট সিকিউরিটি প্যাচও পেয়েছে। তাই…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 6, 2026 2:56 PM

ওয়ানপ্লাসের ট্যাব ব্যবহারকারীদের জন্য সুখবর। সম্প্রতি OnePlus Pad মডেলের জন্য OxygenOS 16.0.5.700 আপডেট রোলআউট করা হয়েছে। এই আপডেটের কারণে ২০২৩ সালে লঞ্চ হওয়া এই জনপ্রিয় ট্যাবলেটে আরও কিছু নতুন ফিচার যোগ হবে। এর পাশাপাশি ডিভাইসটি লেটেস্ট সিকিউরিটি প্যাচও পেয়েছে। তাই এর সিস্টেম আরও শক্তিশালী হবে। আপাতত এই নতুন আপডেটটি ভারত, ইউরোপ, গ্লোবাল মার্কেট এবং উত্তর আমেরিকার ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে। আর নতুন এই সফটওয়্যার আপডেটের বিল্ড ভার্সন হল OPD2203_16.0.5.700(EX01)।

OnePlus Pad মডেলের জন্য এল নতুন আপডেট

ওয়ানপ্লাস প্যাড ট্যাবলেটের জন্য আসা নতুন আপডেট ইনস্টলের পর ব্যবহারকারীরা একসঙ্গে একাধিক টাইমার চালাতে পারবেন। ফলে মাল্টিটাস্কিং আরও সহজ হবে। কনটেন্ট পোর্টালে এখন অ্যাপ ক্লোন সাপোর্ট করবে, ফলে ডুপ্লিকেট অ্যাপের মধ্যে ফাইল সহজে শেয়ার করা যাবে। ড্রয়ার মোডেও কিছু পরিবর্তন আনা হয়েছে। এখানে এখন ‘অফিস’ এবং ‘ফাইন্যান্স’-র মতো নতুন ক্যাটেগরি যোগ করা হয়েছে।

কানেক্টিভিটির ক্ষেত্রে কি কি নতুনত্ব দেখা যাবে

নতুন আপডেট কানেক্টিভিটি বিভাগেও ছোট পরিবর্তন এনেছে। এখন “Automatically open received files” নামে একটি নতুন অপশন যুক্ত হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা ঠিক করতে পারবেন, কোনো ফাইল এলে সেটা নিজে থেকে খুলবে নাকি ম্যানুয়ালি খুলবে।

প্রাইভেসি ও ফাইল ম্যানেজমেন্টে উন্নতি দেখা যাবে

প্রাইভেসি নিয়ে OxygenOS 16.0.5.700 আপডেটে বেশ কিছু কাজ করা হয়েছে। এখন সাইড স্লাইডার ব্যবহার করে ‘প্রাইভেট সেফ’-র ফাইল ব্রাউজ করা যাবে। তার ভেতরের ফোল্ডারে সার্চ করাও সম্ভব হবে।

ট্যাবের সিকিউরিটি বাড়াতে লেটেস্ট প্যাচ যোগ করা হয়েছে

OnePlus Pad-র জন্য আসা নতুন এই আপডেটের সাথে এপ্রিল ২০২৬-র অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ যুক্ত করা হয়েছে। এতে সিস্টেম আরও সুরক্ষিত হয়ে উঠবে।

কোন কোন OnePlus Pad মডেল এই আপডেট পাবে

এই আপডেট শুধুমাত্র সেই ডিভাইসগুলির জন্য আনা হয়েছে, যেগুলি এখন অক্সিজেন ওএস ১৬ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে। যারা এখনও OxygenOS 15 ব্যবহার করছেন, তাদের আগে সফটওয়্যার আপগ্রেড করতে হবে।

OnePlus Pad স্পেসিফিকেশন ও ফিচার

এই ট্যাবটি কেবল হ্যালো গ্রিন কলার অপশনে পাওয়া যাবে। এতে মেটাল বডি এবং সামনে ২.৫ডি কার্ভড গ্লাসের আছে। ট্যাবটি বড় ৩কে প্লাস রেজোলিউশনের ডিসপ্লে সহ এসেছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ও ৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। সাউন্ডের জন্য এতে রয়েছে ডলবি অ্যাটমস, ওমনি-বেয়ারিং সাউন্ড ফিল্ড টেকনোলজি এবং চারটি স্পিকার। এর ওজন মাত্র ৫৫২ গ্রাম এবং পুরু ০.৬৫ সেমি। পারফরম্যান্সের জন্য এই ট্যাবলেটে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য এর পিছনে ১৩ মেগাপিক্সেল এবং সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৯৫১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে।