TRENDS ▸
Tech GupMobilesOppo A6k 5g Launched With 7000mah Battery 50mp Camera Pu
Oppo A6k 5G

দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হল Oppo A6k 5G, রয়েছে শক্তিশালী ৭০০০mAh ব্যাটারি

Oppo A6k 5G আজ বুধবার চীনে লঞ্চ হল। এর দাম ৩৫,০০০ টাকার কম রাখা হয়েছে। এই স্মার্টফোনে আছে পাওয়ারফুল ব্যাটারি এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। সাথে রয়েছে বড় এইচডি প্লাস ডিসপ্লে। হ্যান্ডসেটটি…

avatar
Written By : Ankita Mondal
Updated Now: April 8, 2026 10:58 PM

Oppo A6k 5G আজ বুধবার চীনে লঞ্চ হল। এর দাম ৩৫,০০০ টাকার কম রাখা হয়েছে। এই স্মার্টফোনে আছে পাওয়ারফুল ব্যাটারি এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। সাথে রয়েছে বড় এইচডি প্লাস ডিসপ্লে। হ্যান্ডসেটটি তিনটি কালার অপশনে ও একাধিক স্টোরেজ অপশনে এসেছে। আসুন ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo A6k 5G এর দাম

চীনে Oppo A6k 5G এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯৯৯ ইউয়ান (প্রায় ২৭,০০০ টাকা)। আবার এর ৮ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২১৯৯ ইউয়ান (প্রায় ২৯,০০০ টাকা) এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের মূল্য ২৩৯৯ ইউয়ান (প্রায় ৩২,০০০ টাকা)। এটি ডন গোল্ড, সীহেল হোয়াইট ও টুইলাইট ব্লু কালার অপশনে এসেছে।

ডিসপ্লে ও পারফরম্যান্স

ডুয়েল সিম সাপোর্ট সহ আসা ওপ্পোর নতুন স্মার্টফোনটি কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। এতে আছে ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ, টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ১১২৫ নিটস। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি ১২ জিবি LPDDR4X র‌্যাম ও ৫১২ জিবি UFS 2.2 স্টোরেজ সহ এসেছে।

রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা

ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল অটোফোকাস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল মনোক্রোম লেন্স। রিয়ার ক্যামেরায় ১০x ডিজিটাল জুম সাপোর্ট করবে। সামনে সেলফি ও ভিডিও কলের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

Oppo A6k 5G মডেলে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস রিকগনিশন সাপোর্ট উপলব্ধ। ফোনটি IP69, IP68 এবং IP66 রেটিং সহ আসায় ধুলো ও জল লাগলেও সমস্যা হবে না।