TRENDS ▸
Tech GupMobilesIphone 18 Price In India Leak Alongwith Specification Launch Timeline
iPhone 18 Price in India

iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে

আইফোন প্রেমীদের কাছে নতুন মডেল নিয়ে সবসময় কৌতুহল থাকে। চলতি বছরে লঞ্চ হবে iPhone 18 সিরিজ। আর এই সিরিজের বেস মডেল নিয়ে নানারকম তথ্য এখন থেকেই সামনে আসতে শুরু করেছে। সাধারণত সিরিজের সমস্ত মডেল একসঙ্গে সেপ্টেম্বরে বাজারে আসে। কিন্তু সম্প্রতি…

avatar
Written By : Puja Mondal
Updated Now: April 13, 2026 11:45 PM

আইফোন প্রেমীদের কাছে নতুন মডেল নিয়ে সবসময় কৌতুহল থাকে। চলতি বছরে লঞ্চ হবে iPhone 18 সিরিজ। আর এই সিরিজের বেস মডেল নিয়ে নানারকম তথ্য এখন থেকেই সামনে আসতে শুরু করেছে। সাধারণত সিরিজের সমস্ত মডেল একসঙ্গে সেপ্টেম্বরে বাজারে আসে। কিন্তু সম্প্রতি সামনে আসা একটি রিপোর্টকে বিশ্বাস করলে মনে হচ্ছে Apple হয়তো এবার এই রীতি ভাঙতে চলেছে। কারণ এই রিপোর্টে বলা হয়েছে যে সিরিজের বেস ভ্যারিয়েন্ট এবার কিছুটা দেরিতে আসবে। পাশাপাশি iPhone 18 এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কেও ইঙ্গিত পাওয়া গেছে।

কবে আসতে পারে iPhone 18

রিপোর্ট অনুযায়ী, অ্যাপল এবার তাদের লঞ্চের সময়সূচিতে পরিবর্তন আনতে চলেছে। এই বছরের সেপ্টেম্বরে হয়তো শুধু iPhone 18 Pro, iPhone 18 Pro Max ও iPhone Ultra (Fold ভার্সন) মডেলগুলি আসবে। অর্থাৎ বেস ভ্যারিয়েন্টটি সেপ্টেম্বরে নাও লঞ্চ হতে পারে। পরিবর্তে আগামী বছরের মার্চে iPhone 18e এর সঙ্গে এটি বাজারে আসতে পারে।

দাম কত রাখা হবে

অনুমান করা হচ্ছে আইফোন ১৮ এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে প্রায় ৮৯,৯০০ টাকা রাখা হবে। যেখানে iPhone 17 এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮২,৯০০ টাকা এবং ৫১২ জিবি ভ্যারিয়েন্টটা ১,০২,৯০০ টাকায় তালিকাভুক্ত আছে।

iPhone 18 এর সম্ভাব্য ফিচার

বিভিন্ন রিপোর্ট মারফত আপাতত সামনে এসেছে যে iPhone 18 ডিভাইসে অ্যাপল এ২০ প্রসেসর ব্যবহার করা হবে। এটি কমপক্ষে ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। ডিভাইসটির সামনে ৬.৩ ইঞ্চি সুপার রেটিনা ডিসপ্লে দেখা যাবে এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস পৌঁছাতে পারে ৩০০০ নিটস পর্যন্ত। ফোনটি
আইওএস ২৭ অপারেটিং সিস্টেমে চলবে এবং Siri কে আরও স্মার্ট করতে গুগল জেমিনির সাহায্য নেওয়া হতে পারে।

ক্যামেরা এবং অন্যান্য ফিচার

ফটোগ্রাফির জন্য iPhone 18 মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। আর এই ক্যামেরাগুলি হতে পারে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। এর প্রাইমারি ক্যামেরায় OIS সাপোর্ট করবে। আবার সেলফি ও ভিডিও কলের জন্য ১৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।