TRENDS ▸
Tech GupMobilesOppo Reno 16 Series With Plus Key Features Leak Oneplus 15s India Launch Timeline
Oppo Reno 16 Series

প্লাস কী ফিচার সহ বাজারে এন্ট্রি নিচ্ছে Oppo Reno 16 সিরিজ

গত বছরের নভেম্বরে চীনে লঞ্চ হয়েছিল Oppo Reno 15 সিরিজ। সেই সময় এই লাইনআপে মোট পাঁচটি মডেল ছিল - Reno 15, Reno 15 Pro, Reno 15 Pro Max, Reno 15 Pro Mini এবং Reno 15C। এরপর এক এক করে ডিভাইসগুলি…

avatar
Written By : Ankita Mondal
Updated Now: April 13, 2026 7:17 PM

গত বছরের নভেম্বরে চীনে লঞ্চ হয়েছিল Oppo Reno 15 সিরিজ। সেই সময় এই লাইনআপে মোট পাঁচটি মডেল ছিল – Reno 15, Reno 15 Pro, Reno 15 Pro Max, Reno 15 Pro Mini এবং Reno 15C। এরপর এক এক করে ডিভাইসগুলি বিভিন্ন বাজারে আসতে শুরু করে। এবার কোম্পানি এর উত্তরসূরি সিরিজ Oppo Reno 16 নিয়ে আসতে চলেছে। রিপোর্ট অনুযায়ী এই সিরিজের ডিভাইসগুলিতে কাস্টমাইজেবল হার্ডওয়্যার বাটন থাকবে, যা আগে OnePlus ফোনে দেখা গেছে।

নতুন সিরিজে কোন কোন মডেল থাকতে পারে

টিপস্টার দেবায়ন রায় (@Gadgetsdata) একটি এক্স পোস্টে দাবি করেছেন যে, Oppo Reno 16 সিরিজের অধীনে Reno 16, Reno 16 Pro, Reno 16 Pro Mini এবং Reno 16C মডেলগুলি লঞ্চ হতে পারে। আর আসন্ন ফোনগুলিতে ‘Plus Key’ নামে একটি নতুন বাটন থাকবে বলে জানানো হয়েছে।

এই বাটনের মাধ্যমে AI ফিচার চালু করা, অ্যাপ ওপেন করা, প্রোফাইল বদলানো বা ক্যামেরা কন্ট্রোল করা যাবে। অর্থাৎ এক কথায় ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে এই বাটন দিতে চাইছে কোম্পানি।

ডিজাইন

জানা গছে Reno 16 Pro সিরিজের ক্যামেরা মডিউল ইতিমধ্যেই বাজারে উপলব্ধ একটি ফোনের মতো হবে, যদিও সেটা কোনো iPhone মডেল হবে না। টিপস্টার আরও বলেছেন যে OnePlus 15s ভারতে বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের শেষে, অথবা তৃতীয় ত্রৈমাসিকের শুরুতে লঞ্চ হতে পারে।

Oppo Reno 15 সিরিজের দাম ও ফিচার

চলতি বছরের জানুয়ারিতে ভারতে এসেছিল Reno 15, Reno 15 Pro এবং Reno 15 Pro Mini, যার শুরু দাম ছিল ৪৫,৯৯৯ টাকা থেকে।

এই সিরিজে এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে আছে। স্ট্যান্ডার্ড মডেলে দেওয়া হয়েছে ৬.৫৯ ইঞ্চি স্ক্রিন, যেখানে Reno 15 Pro তে ৬.৭৮ ইঞ্চি স্ক্রিন উপস্থিত। আর Reno 15 Pro Mini ৬.৩২ ইঞ্চি ডিসপ্লে সহ এসেছে।

পারফরম্যান্স, ব্যাটারি ও অন্যান্য স্পেসিফিকেশন

পারফরম্যান্সের কথা বললে প্রো মডেলগুলিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ চিপসেট ব্যবহার করা হয়েছে। আর বেস মডেলে রয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য Reno 15 এবং Reno 15 Pro ডিভাইসে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, আর Pro Mini হ্যান্ডসেটে ৬২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সব মডেলেই ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

সফটওয়্যারের কথা বললে, এই স্মার্টফোনগুলি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালারওএস ১৬ কাস্টম স্কিনে চলে। আবার এগুলিতে IP68 + IP69 রেটিং থাকায় ধুলো ও জলের বিরুদ্ধে সুরক্ষা পাওয়া যাবে। সেলফির জন্য তিনটি মডেলেই আছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।