TRENDS ▸
Tech GupMobilesRedmi Turbo 5 India Launch Date 16 June Confirmed With Mediatek Dimensity 8500 Ultra Chip
Redmi Turbo 5

Redmi Turbo 5 India Launch: ১৬ জুন ভারতে আসছে রেডমির নতুন ফোন

ভারতে নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি শুরু করল রেডমি। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে Redmi Turbo 5 এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। এটি ব্র্যান্ডের প্রথম Turbo সিরিজের স্মার্টফোন হবে। লঞ্চের তারিখ প্রকাশ করার পাশাপাশি কোম্পানির তরফে ফোনটির প্রসেসর সম্পর্কেও জানানো হয়েছে।…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 8, 2026 3:48 PM

ভারতে নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি শুরু করল রেডমি। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে Redmi Turbo 5 এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। এটি ব্র্যান্ডের প্রথম Turbo সিরিজের স্মার্টফোন হবে। লঞ্চের তারিখ প্রকাশ করার পাশাপাশি কোম্পানির তরফে ফোনটির প্রসেসর সম্পর্কেও জানানো হয়েছে। রেডমির দাবি, আসন্ন ডিভাইসটি হবে ব্র্যান্ডের এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির স্মার্টফোন। পাশাপাশি, কোম্পানির কোনো ফোনে এত বড় ব্যাটারি আগে দেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে।

Redmi Turbo 5 আগামী ১৬ জুন ভারতে লঞ্চ‌ হবে

কোম্পানির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে জানানো হয়েছে, Redmi Turbo 5 আগামী ১৬ জুন ভারতে লঞ্চ হবে। ডিভাইসটির জন্য Amazon-এ ইতিমধ্যেই একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। অর্থাৎ লঞ্চের পর ফোনটি এই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে। আর হ্যান্ডসেটটি ব্ল্যাক এবং হোয়াইট কালার ভ্যারিয়েন্টে আসবে। তবে এর আরও কয়েকটি কালার ভ্যারিয়েন্ট থাকতে পারে।

পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ আল্ট্রা চিপসেট থাকবে

লঞ্চের তারিখের পাশাপাশি স্মার্টফোনটির প্রসেসর সম্পর্কেও জানা গেছে। রেডমি টার্বো ৫ মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ আল্ট্রা চিপসেট ব্যবহার করা হতে পারে। কোম্পানির দাবি অনুযায়ী, AnTuTu বেঞ্চমার্ক সাইটে এই চিপসেটের স্কোর ২.৩ মিলিয়নেরও বেশি। আর আসন্ন ডিভাইসে ২৪ জিবি পর্যন্ত র‌্যাম সাপোর্ট থাকবে। এর মধ্যে ১২ জিবি ভার্চুয়াল র‌্যাম পাওয়া যাবে।

দ্রুত স্টোরেজ সহ মিলবে 3D আইস লুপ কুলিং

Redmi Turbo 5 ফোনটি ইউএফএস ৪.১ অনবোর্ড স্টোরেজ সহ আসবে বলে নিশ্চিত করা হয়েছে। যদিও স্টোরেজের নির্দিষ্ট ক্যাপাসিটি এখনও জানানো হয়নি। এদিকে তাপ নিয়ন্ত্রণের জন্য এতে 3D আইস লুপ কুলিং সিস্টেম থাকবে।

চীনে বিক্রি হচ্ছে Redmi Turbo 5

জানিয়ে রাখি, রেডমির আপকামিং টার্বো মডেলটি ইতিমধ্যেই চীনের বাজারে বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। ফিচার হিসেবে এর সামনে দেখা যাবে ৬.৫৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১,২৬৮ × ২,৭৫৬ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, টাচ স্যাম্পেলিং রেট ৪৮০ হার্টজ এবং পিক ব্রাইটনেস লেভেল ৩,৫০০ নিটস পর্যন্ত।

র‌্যাম ও স্টোরেজ কনফিগারেশন

Redmi Turbo 5 এর চীনা ভ্যারিয়েন্টেও মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ আল্ট্রা চিপসেট দেওয়া হয়েছে। এটি ১৬ জিবি LPDDR5x Ultra র‌্যাম এবং ৫১২ জিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজ অপশনে পাওয়া যায়। ভারতীয় ভ্যারিয়েন্ট‌ও একই স্টোরেজ অপশনে আসবে বলে আমাদের অনুমান।