হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesSamsung Galaxy M47 5g First Sale Tomorrow 4 July In India With Launch Offer Price Specificarion
Samsung Galaxy M47 5G

Samsung Galaxy M47 5G ভারতে লঞ্চের পর প্রথম সেল, ৩ হাজার টাকা পর্যন্ত ছাড়

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy M47 5G। আগামীকাল ডিভাইসটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা প্রথম সেলে আকর্ষণীয় অফারের লাভ ওঠাতে পারবেন। নতুন এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ সিরিজের অক্টা-কোর প্রসেসর, ৬০০০ এমএএইচ ব্যাটারি,…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 3, 2026 9:41 AM

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy M47 5G। আগামীকাল ডিভাইসটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা প্রথম সেলে আকর্ষণীয় অফারের লাভ ওঠাতে পারবেন। নতুন এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ সিরিজের অক্টা-কোর প্রসেসর, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৪৫‌ ওয়াট ফাস্ট চার্জিং, ১২০ হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আর হ্যান্ডসেটটির দাম রাখা হয়েছে ২৫,০০০ টাকার কাছাকাছি।‌ তাই আপনি যদি এই রেঞ্জে নতুন স্মার্টফোন কিনতে চান তাহলে Samsung Galaxy M47 5G ভালো বিকল্প হতে পারে।

Samsung Galaxy M47 5G এর দাম ও প্রথম সেল

ভারতে Samsung Galaxy M47 5G এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৫,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২৮,৯৯৯ টাকা এবং ৩৩,৯৯৯ টাকা। এটি ব্লেজ ব্লু ও রগ রেড কালার অপশনে এসেছে।

স্যামসাং গ্যালাক্সি এম৪৭ ৫জি আগামীকাল ৪ জুলাই থেকে Amazon এর মাধ্যমে কেনা যাবে। ক্রেতারা ১,০০০ টাকা কুপন ডিসকাউন্ট ও ২,০০০ টাকা ব্যাঙ্ক অফার পাবেন। এর পাশাপাশি ৬ মাসের নো কস্ট ইএমআইয়ের লাভ ওঠানো যাবে।

Samsung Galaxy M47 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিমের Samsung Galaxy M47 5G মডেলটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮.৫ কাস্টম স্কিনে চলে। সংস্থার দাবি, এই ফোনে ছয়টি ওএস আপডেট এবং ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ডিভাইসটির সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেট। আবার এই স্মার্টফোনে এআই ভয়েস ট্রান্সক্রিপশন সহ একাধিক AI টুল উপস্থিত।

ক্যামেরা ও ভিডিও রেকর্ডিং

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M47 5G হ্যান্ডসেটে পিল-আকৃতির ক্যামেরা আইল্যান্ডের মধ্যে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যাবে।

ব্যাটারি, চার্জিং ও অন্যান্য ফিচার

Samsung Galaxy M47 5G স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পাশাপাশি বাইপাশ চার্জিং ফিচারও রয়েছে।

সংস্থার দাবি, এই ফোনে আগের তুলনায় ৪এক্স স্ক্র্যাচ রেজিস্ট্যান্স, ২ মিটার পর্যন্ত পড়ে যাওয়ার সহনশীলতা এবং ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং উপস্থিত।