হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesSamsung Galaxy Jump 5 Galaxy A27 5g Launched With 5000mah Battery Snapdragon 6 Gen 3 Chipset Price Specifications
Samsung Galaxy Jump 5

Samsung Galaxy A27 5G এর মতো স্পেসিফিকেশন সহ লঞ্চ হল Samsung Galaxy Jump 5

চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় লঞ্চ হয়েছে Samsung Galaxy Jump 5 স্মার্টফোন। ডিভাইসটিকে KT Corporation টেলিকম অপারেটরের সঙ্গে যৌথভাবে আনা হয়েছে। তাই এটি একটি ক্যারিয়ার-এক্সক্লুসিভ ফোন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল Galaxy Jump 5 আসলে সম্প্রতি ভারতসহ একাধিক দেশে লঞ্চ হওয়া Samsung…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 4, 2026 1:47 PM

চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় লঞ্চ হয়েছে Samsung Galaxy Jump 5 স্মার্টফোন। ডিভাইসটিকে KT Corporation টেলিকম অপারেটরের সঙ্গে যৌথভাবে আনা হয়েছে। তাই এটি একটি ক্যারিয়ার-এক্সক্লুসিভ ফোন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল Galaxy Jump 5 আসলে সম্প্রতি ভারতসহ একাধিক দেশে লঞ্চ হওয়া Samsung Galaxy A27 5G এর মতো ডিজাইন, ফিচার এবং স্পেসিফিকেশন সহ এসেছে। এই হ্যান্ডসেটে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে।

Samsung Galaxy Jump 5 এর দাম ও সেলের সময়

দক্ষিণ কোরিয়ায় Samsung Galaxy Jump 5 এর দাম রাখা হয়েছে ৫,৪৫,৬০০ কোরিয়ান ওন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪,০০০ টাকার সমান। যেখানে ভারতে‌ Galaxy A27 5G এর দাম শুরু হয়েছে মাত্র ২৮,৯৯৯ টাকা থেকে।

স্যামসাং গ্যালাক্সি জাম্প ৫ ডিভাইসটি ৩ জুলাই থেকে দক্ষিণ কোরিয়ায় KT অনলাইন স্টোরের মাধ্যমে কেনা যাচ্ছে। ফোনটি ব্ল্যাক, গ্রীন ও পিঙ্ক কালার অপশনে এসেছে। যেখানে গ্যালাক্সি এ২৭ ৫জি পাওয়া যায় ব্ল্যাক, লাইট গ্রীন ও লাইট পিঙ্ক কালার অপশনে।

Samsung Galaxy Jump 5 এর স্পেসিফিকেশন ও ফিচার

আগেই বলেছি Samsung Galaxy Jump 5 এর বেশিরভাগ স্পেসিফিকেশন Galaxy A27 5G এর মতোই। এটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮.৫ কাস্টম স্কিনে চলে। এতেও Galaxy A27 5G এর মতো ছয়টি ওএস আপডেট এবং ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০×২৩৪০ পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লে ৮০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ এসেছে।

প্রসেসর, ব্যাটারি ও অন্যান্য ফিচার

Samsung Galaxy Jump 5 স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর, সাথে রয়েছে এলপিডিডিআর৫এক্স র‌্যাম এবং ইউএফ এস ৩.১ ইন্টারনাল স্টোরেজ রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy Jump 5 মডেলে Galaxy A27 5G-এর মতোই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।