হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupTop StoriesFlipkart Goat Sale Get Discount Offer Iphone 17 Iphone 15 Iphone 16
Flipkart GOAT Sale

চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15

গতকাল থেকে শুরু হয়েছে Flipkart GOAT Sale। এই সেলে অন্যান্য স্মার্টফোনের পাশাপাশি Apple iPhone মডেলগুলি লোভনীয় অফারে পাওয়া যাচ্ছে। তাই এই মুহূর্তে নতুন ফোন কিনতে চাইলে এই সেল থেকে পছন্দের আইফোন নিজের করে নিতে পারেন। ফ্লিপকার্টের এই সেলে iPhone 17…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 5, 2026 9:41 PM

গতকাল থেকে শুরু হয়েছে Flipkart GOAT Sale। এই সেলে অন্যান্য স্মার্টফোনের পাশাপাশি Apple iPhone মডেলগুলি লোভনীয় অফারে পাওয়া যাচ্ছে। তাই এই মুহূর্তে নতুন ফোন কিনতে চাইলে এই সেল থেকে পছন্দের আইফোন নিজের করে নিতে পারেন। ফ্লিপকার্টের এই সেলে iPhone 17 থেকে শুরু করে iPhone 15, iPhone 16e, iPhone 16 Plus এবং iPhone 17e অনেক কম দামে বিক্রি হচ্ছে। আপনি ১১,০০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন বলে গোট সেলের মাইক্রোসাইটে উল্লেখ করা হয়েছে। আসুন কোন মডেলে কত টাকা ছাড় দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক।

iPhone 17 মডেলে ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়

Flipkart GOAT Sale-এ iPhone 17 মডেলের দাম রাখা হয়েছে ৭২,৯০০ টাকা। যেখানে এর আসল দাম ৮২,৯০০ টাকা। অর্থাৎ, অফারের কারণে এটি ১০,০০০ টাকা কম দামে পাওয়া যাচ্ছে। এই হ্যান্ডসেটে রয়েছে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে, ১৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল + ৪৮ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা এবং A19 চিপসেট।

iPhone 16 ডিভাইসের সাথে ১১,০০০ টাকা ডিসকাউন্ট

সেলে iPhone 16 এর দাম ৬৯,৯০০ টাকার পরিবর্তে রাখা হয়েছে ৫৮,৯০০ টাকা। অর্থাৎ আপনি ১১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এতে রয়েছে ৬.১ ইঞ্চি ডিসপ্লে, ১২ মেগাপিক্সেল ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা এবং A18 চিপসেট।

iPhone 15 পাবেন ৭,০০০ টাকা কম দামে

iPhone 15 এখন ৫২,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। যেখানে ফোনটির আসল দাম ৫৯,৯০০ টাকা। ফলে আপনি সেলের কারণে ৭,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। এই স্মার্টফোনে রয়েছে ৬.১ ইঞ্চি ডিসপ্লে, ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা এবং A16 চিপসেট।

iPhone 16e মডেলের সাথেও রয়েছে বিশেষ অফার

ফ্লিপকার্ট গোট সেলে iPhone 16e কেনা যাচ্ছে ৫৯,৯০০ টাকার পরিবর্তে ৫৭,৪০০ টাকা। অর্থাৎ ২,৫০০ টাকা কম দামে এই মডেলটি নিজের করা যাবে। এতে রয়েছে ৬.১ ইঞ্চি ডিসপ্লে, ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং A18 চিপসেট।

iPhone 16 Plus স্মার্টফোনে ৬,০০০ টাকা পর্যন্ত ছাড়

iPhone 16 Plus এর আসল দাম ৭৯,৯০০ টাকা। তবে সেলে এটি ৭৩,৯০০ টাকায় বিক্রি হচ্ছে। সেলে ৬,০০০ টাকা পর্যন্ত কম দামে কেনা যাবে। ফিচার হিসেবে এতে রয়েছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে, ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা এবং A18 চিপসেট।