হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesBest Camera Phones For Content Creator Under Rs 30000 Motorola Edge 70 Fusion Galaxy F56
৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন

Best Smartphone Under 30K: ৩০ হাজার টাকার মধ্যে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সেরা ৫ স্মার্টফোন

Best Smartphone Under 30K: করোনা মহামারির পর সারা বিশ্ব জুড়ে কনটেন্ট ক্রিয়েটরদের সংখ্যা বহুগুন বেড়ে গিয়েছে। সম্প্রতি নতুন AI প্রযুক্তির আবির্ভাবের কারণে এই গ্রাফ আরও ঊর্ধ্বমুখী। তবে Instagram Reels হোক বা YouTube ভিডিও তৈরি, সব ক্ষেত্রেই অপরিহার্য একটি ভালো ক্যামেরাযুক্ত…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 6, 2026 12:29 AM

Best Smartphone Under 30K: করোনা মহামারির পর সারা বিশ্ব জুড়ে কনটেন্ট ক্রিয়েটরদের সংখ্যা বহুগুন বেড়ে গিয়েছে। সম্প্রতি নতুন AI প্রযুক্তির আবির্ভাবের কারণে এই গ্রাফ আরও ঊর্ধ্বমুখী। তবে Instagram Reels হোক বা YouTube ভিডিও তৈরি, সব ক্ষেত্রেই অপরিহার্য একটি ভালো ক্যামেরাযুক্ত স্মার্টফোন। তাই কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে দ্রুত ফোন আপগ্রেড করার প্রবণতা লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে আপনিও যদি একজন কনটেন্ট ক্রিয়েটর হন এবং নতুন হ্যান্ডসেট নেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে জানিয়ে রাখি যে, বর্তমানে মিড-রেঞ্জ অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও প্রিমিয়াম ক্যামেরা ফিচার, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও শক্তিশালী প্রসেসর পাওয়া যায়। এই প্রতিবেদনে আমরা ৩০,০০০ টাকার মধ্যে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য উপযুক্ত কয়েকটি ফোনের বিষয়ে বলবো। লিস্টে Redmi, Samsung, Motorola, Nothing এবং OnePlus এর মডেল রয়েছে, যেগুলিতে হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট উপস্থিত।

৩০ হাজার টাকার মধ্যে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভালো ক্যামেরা ফোন

Redmi Note 15 Pro

যারা তুলনামূলক কম দামে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন খোঁজ করছেন, তাদের জন্য Redmi Note 15 Pro একটি ভালো বিকল্প হতে পারে। এর ক্যামেরা সেটআপে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্সও রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২ কাস্টম স্কিনে চলে এবং এতে রয়েছে ৬.৮৩ ইঞ্চি AMOLED ডিসপ্লে।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্র প্রসেসর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে রয়েছে ২০ মেগাপিক্সেলে সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬৫৮০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে।

Redmi Note 15 Pro এর ভারতে দাম

ভারতে Redmi Note 15 Pro এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। ফোনটি সিলভার অ্যাশ, মিরাজ ব্লু ও কার্বন ব্ল্যাক কালার অপশনে পাওয়া যায়।

Motorola Edge 70 Fusion

Motorola Edge 70 Fusion মডেলটিও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য অন্যতম সেরা বিকল্প। করণ এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল Sony LYTIA 710 সেন্সর-সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। সাথে মিলবে ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং সামনে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

এই মোটোরলা ডিভাইসে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে অ্যমোলেড ডিসপ্লে। স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ প্রসেসর দ্বারা চালিত ফোনটি তিনটি ওএস আপগ্রেড এবং পাঁচ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে। এতে দেওয়া হয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৮ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Motorola Edge 70 Fusion এর দাম

মোটোরলা এজ ৭০ ফিউশন এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। আর এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে ২৯,৯৯৯ টাকা এবং ৩২,৯৯৯ টাকা।

OnePlus Nord CE 6

নতুন ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য OnePlus Nord CE 6 ডিভাইসটিও একটি আদর্শ স্মার্টফোন। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর-সহ ডুয়েল রিয়ার ক্যামেরা। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

এর অন্যান্য ফিচারের মধ্যে পাওয়া যাবে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ প্রসেসর এবং ৮০০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ২৭ ওয়াট ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে।

OnePlus Nord CE 6 এর ভারতে মূল্য

ওয়ানপ্লাস নর্ড সিই ৬ এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা।

Samsung Galaxy F56

এই লিস্টে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আরেকটি ভালো ফোন হল Samsung Galaxy F56 5G। এই দামে ডিভাইসটি দেবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর-সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে একাধিক AI ফিচার উপস্থিত এবং স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ১৪৮০ প্রসেসর এর পারফরম্যান্স উন্নত করেছে।

Galaxy F56 5G এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। স্যামসাং জানিয়েছে, এই মডেলে ছয়টি ওএস আপগ্রেড এবং ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

Samsung Galaxy F56 এর দাম

Samsung Galaxy F56 5G এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ধার্য করা হয়েছে ২৪,৯৯৯ টাকা ও ২৭,৯৯৯ টাকা।

Nothing Phone 3a Pro

এই লিস্টের পঞ্চম স্মার্টফোন হল Nothing Phone 3a Pro। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে আছে ৫০ মেগাপিক্সেল Samsung ১/১.৫৬-ইঞ্চি প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল Sony ১/১.৯৫ ইঞ্চি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে নার্থিংয়ের পরিচিত Glyph Interface-ও উপস্থিত।

Nothing Phone 3a Pro ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চিয়AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৫০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Nothing Phone 3a Pro-এর ভারতীয় দাম

Nothing Phone 3a Pro তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা।