হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupAutomobileHonda Cb650r 2026 Launched With New Colours Price
2026 Honda CB650R

নতুন রঙে লঞ্চ হল 2026 Honda CB650R, দাম কত জানুন

মালয়েশিয়ায় লঞ্চ হল Honda CB650R 2026 মডেল। নতুন ভার্সনের দাম রাখা হয়েছে ৪৭,৯৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১১.২০ লাখ টাকার সমান। নতুন মডেলে আগের পরিচিত ম্যাট গানপাউডার ব্ল্যাক মেটালিক কালারের পাশাপাশি আরও দুটি নতুন কালার যোগ করা হয়েছে।…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 8, 2026 2:00 PM

মালয়েশিয়ায় লঞ্চ হল Honda CB650R 2026 মডেল। নতুন ভার্সনের দাম রাখা হয়েছে ৪৭,৯৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১১.২০ লাখ টাকার সমান। নতুন মডেলে আগের পরিচিত ম্যাট গানপাউডার ব্ল্যাক মেটালিক কালারের পাশাপাশি আরও দুটি নতুন কালার যোগ করা হয়েছে। এটি আপাত দৃষ্টিতে ছোট পরিবর্তন মনে হলেও, বাইকের চেহারায় বেশ আলাদা একটা ছাপ ফেলেছে।

Honda CB650R 2026 মডেলে যোগ হল দুটি নতুন কালার অপশন

হোন্ডার সদ্য লঞ্চ হওয়া বাইকটির নতুন দুটি কালার অপশনের নাম ক্যান্ডি এনার্জি অরেঞ্জ ও ম্যাট জিনস ব্লু মেটালিক। এই দুই কালার স্কিমেই গোল্ড-ফিনিশড ইনভার্টেড ফর্ক দেওয়া হয়েছে। পাশাপাশি ফুয়েল ট্যাঙ্কেও রয়েছে নতুন পেইন্ট ফিনিশ। দুটি কালার অপশনের মধ্যে ক্যান্ডি এনার্জি অরেঞ্জ বেশ উজ্জ্বল এবং চোখে পড়ার মতো। অন্যদিকে ম্যাট জিনস ব্লু মেটালিক অনেকটাই সংযত ও পরিমিত লুক অফার করবে। বলাই বাহুল্য যে সাধারণ ব্ল্যাক ফিনিশের তুলনায় এই কালার অপশনগুলি বেশ নতুনত্ব এনেছে।

ইঞ্জিনে কোনও পরিবর্তন নেই

নতুন কালার অপশন ছাড়া বাইকটির যান্ত্রিক দিক একেবারেই অপরিবর্তিত রাখা হয়েছে। আগের মতোই এতে রয়েছে ৬৪৯সিসি লিকুইড-কুলড ইনলাইন-ফোর ইঞ্জিন, যা ৯৩.৮ বিএইচপি পাওয়ার এবং ৬৪ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনের সঙ্গে রয়েছে সিক্স স্পিড গিয়ারবক্স। এছাড়া হোন্ডার ই-ক্লাচ সিস্টেমও পাওয়া যাবে।

ভারতে আপাতত পাওয়া যাবে না

Honda আগে Big Wing ডিলারশিপের মাধ্যমে ভারতে CB650R বাইকটি বিক্রি করত। তবে বর্তমানে ভারতীয় বাজারে এটির বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, চলতি বছরের জন্য ভারতের বরাদ্দ ইউনিট শেষ হয়ে যাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি Honda ফের CB650R মডেলটি ভারতে ফিরিয়ে আনে, তাহলে এই নতুন কালার অপশনগুলি পাওয়া যেতে পারে।