হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesNothing Phone 4b Rcb Edition Design Colour Confirmed Ahead Of Tomorrow 7 July Launch
Nothing Phone 4b

আগামীকাল লঞ্চ হচ্ছে Nothing Phone 4b RCB Edition, সামনে এল ডিজাইন

আগামীকাল অর্থাৎ ৭ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে Nothing Phone 4b। এটি হাই বাজেট রেঞ্জের স্মার্টফোন হিসেবে বাজারে আসবে। স্ট্যান্ডার্ড মডেলের পাশাপাশি ব্র্যান্ডটি এর একটি বিশেষ ভার্সনও ভারতে আনতে চলেছে। জানা গেছে এই বিশেষ ভার্সনের নাম রাখা হবে Nothing Phone…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 6, 2026 2:54 PM

আগামীকাল অর্থাৎ ৭ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে Nothing Phone 4b। এটি হাই বাজেট রেঞ্জের স্মার্টফোন হিসেবে বাজারে আসবে। স্ট্যান্ডার্ড মডেলের পাশাপাশি ব্র্যান্ডটি এর একটি বিশেষ ভার্সনও ভারতে আনতে চলেছে। জানা গেছে এই বিশেষ ভার্সনের নাম রাখা হবে Nothing Phone 4b RCB Edition। আজ কোম্পানির তরফে ডিভাইসটির ডিজাইনও প্রকাশ্যে আনা হয়েছে। এছাড়া জানা গেছে ফোনটি লঞ্চের দিনই দেশে‌ Nothing এর প্রথম ব্র্যান্ডেড স্টোরে এক্সক্লুসিভ ড্রপ ইভেন্টের মাধ্যমে বিক্রির জন্য উপলব্ধ হবে।

Nothing Phone 4b RCB Edition লঞ্চের দিনই বিশেষ ড্রপ ইভেন্টে কেনা যাবে

সম্প্রতি কোম্পানি ঘোষণা করেছে, Nothing Phone 4b RCB Edition আগামী ৭ জুলাই লঞ্চ হবে। আর ওইদিনই ভারতীয় সময় বিকেল ৪টায় নাথিংয়ের ব্র্যান্ডেড স্টোরে একটি এক্সক্লুসিভ ড্রপ ইভেন্টের আয়োজন করা হবে। বেঙ্গালুরুর ওই স্টোর থেকেই প্রথমবার ফোনটি কেনার সুযোগ পাবেন ক্রেতারা।

Nothing Phone 4b RCB Edition এর ডিজাইন

আগেই বলেছি ব্র্যান্ডটি আসন্ন এই স্মার্টফোনের ডিজাইন প্রকাশ করেছে এবং এটিকে “লিমিটেড এডিশন কাল্টেবল ডিভাইস” বলে উল্লেখ করেছে। পাশাপাশি জানানো হয়েছে, এই বিশেষ এডিশনটি সীমিত সংখ্যায় পাওয়া যাবে। এর জন্য কোম্পানি ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ’ নীতি গ্রহণ করেছে। অর্থাৎ, আগে এলে আগে পাওয়ার সুযোগ পাবেন ক্রেতারা।

RCB থিমে থাকবে বিশেষ পরিবর্তন

ডিজাইনের কথা বললে Nothing Phone 4b RCB Edition অনেকটাই স্ট্যান্ডার্ড মডেলের মতো‌ দেখতে হবে। তবে RCB থিমকে সামনে রেখে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হবে। ফোনের পিছনের অংশে মাঝখানে দেখা যাবে IPL ফ্র্যাঞ্চাইজি RCB-র লোগো। হ্যান্ডসেটির কালার হবে রেড, যা RCB-র জার্সির রঙের সঙ্গে মিল রেখে নির্বাচন করা হয়েছে। অন্যদিকে, ডিভাইসটির ফিজিক্যাল বাটনগুলি ব্ল্যাক রাখা হয়েছে।

Nothing Phone 4b সম্পর্কে যা জানা গেছে

আগেই নিশ্চিত করা হয়েছে, Nothing Phone 4b আগামী ৭ জুলাই ভারতীয় সময় বিকেল ৩টে ৩০ মিনিটে লঞ্চ হবে। ফোনটি ভারতে Flipkart এর মাধ্যমে কেনা যাবে। ব্র্যান্ডটি আরও জানিয়েছে, তাদের প্রথম ‘b’ সিরিজের স্মার্টফোন অবশ্যই ব্লু কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আর পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হবে।