হোম ট্রেন্ড মোবাইল গ্যাজেট মেনু
TRENDS ▸
Tech GupMobilesRedmi K100 Series Phone Geekbench Listing With Snapdragon Chipset
Redmi K100

লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি

Redmi K100 সিরিজ শীঘ্রই লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, চীনা জয় ইভেন্টে এই সিরিজের হ্যান্ডসেটগুলির উপর থেকে পর্দা সরানো হবে। তার আগেই এই সিরিজের একটি স্মার্টফোনকে সম্প্রতি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। এখান থেকে ডিভাইসটির প্রসেসর, র‌্যাম , অপারেটিং সিস্টেম এবং…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 31, 2026 8:48 PM

Redmi K100 সিরিজ শীঘ্রই লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, চীনা জয় ইভেন্টে এই সিরিজের হ্যান্ডসেটগুলির উপর থেকে পর্দা সরানো হবে। তার আগেই এই সিরিজের একটি স্মার্টফোনকে সম্প্রতি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। এখান থেকে ডিভাইসটির প্রসেসর, র‌্যাম , অপারেটিং সিস্টেম এবং পারফরম্যান্স সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। পাশাপাশি ফোনটি চীনের একটি সার্টিফিকেশন ডেটাবেসেও অন্তর্ভুক্ত হয়েছে, যেখান থেকে এর চার্জিং স্পিড সম্পর্কেও জানা গেছে।

Geekbench সাইটে Redmi K100 সিরিজের ফোন

গিজমোচীনার রিপোর্ট অনুযায়ী, গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে M511CD মডেল নম্বরের একটি Xiaomi স্মার্টফোন উপস্থিত হয়েছে। দাবি করা হচ্ছে, এই মডেল নম্বরটি Redmi K100 সিরিজের একটি হ্যান্ডসেটের। এতে পারফরম্যান্সের জন্য কোয়ালকমের ফ্ল্যাগশিপ অক্টাকোর স্ন্যাপড্রাগন জেন ৫ চিপসেট ব্যবহার করা হবে।

প্রসেসর, RAM ও জিপিইউ

আরও জানা গেছে, Redmi K100 সিরিজের এই ফোনে ৩.৬৩ গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি এফিসিয়েন্সি কোর এবং ৪.৬১ গিগাহার্টজ পর্যন্ত সর্বোচ্চ ক্লক স্পিডের দুটি পারফরম্যান্স কোর থাকতে পারে। গিকবেঞ্চের লিস্টিংয়ে ডিভাইসটিকে ১৪.৭৩ জিবি র‌্যাম সহ দেখা গিয়েছে, যা বাজারে ১৬ জিবি র‌্যাম হিসেবে মার্কেটিং করা হবে। এতে থাকবে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেটের সঙ্গে এড্রেনো ৮৪০ জিপিইউ।

অপারেটিং সিস্টেম এবং বেঞ্চমার্ক স্কোর

Redmi K100 সিরিজের স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক শাওমি হাইপারওএস ৩ সহ বাজারে আসতে পারে। গিকবেঞ্চে সিঙ্গল-কোর টেস্টে ডিভাইসটি ৩৪২৯ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ১০৪৬১ পয়েন্ট স্কোর করেছে। তবে Xiaomi এখনও এই তথ্যগুলির কোনওটিই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

ডিসপ্লে, ব্যাটারি ও চার্জিং স্পিড

সম্প্রতি রেডমি নতুন কে সিরিজের স্মার্টফোনের টিজার প্রকাশ করেছে, যা Redmi K100 হতে পারে বলে মনে করা হচ্ছে। রিপোর্ট থেকে জানা গেছে, Redmi K100 মডেলে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। পাশাপাশি পাওয়া যাবে ৮৫০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট।