TRENDS ▸
Tech GupAutomobileBajaj Confirms 125cc New Bike Launch Soon In India With Pulsar P125
Bajaj Pulsar P125 Launch Soon in India

125cc ইঞ্জিনের সস্তা বাইক আনছে Bajaj, নতুন রুপে ফিরছে Pulsar P150 মডেল

Bajaj Auto বাজারে নিয়ে আসছে একেবারে নতুন একটি ১২৫সিসির বাইক। সম্প্রতি সংস্থার আর্নিং কল ইভেন্টের সময় এই পরিকল্পনার কথা সামনে এসেছে। বাজাজ ইতিমধ্যেই ১২৫সিসি বিভাগে চারটি মডেল লঞ্চ করেছে, যার মধ্যে সবচেয়ে কম দামে এসেছে Bajaj Pulsar 125, আর ওপরের…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 5, 2025 11:48 PM

Bajaj Auto বাজারে নিয়ে আসছে একেবারে নতুন একটি ১২৫সিসির বাইক। সম্প্রতি সংস্থার আর্নিং কল ইভেন্টের সময় এই পরিকল্পনার কথা সামনে এসেছে। বাজাজ ইতিমধ্যেই ১২৫সিসি বিভাগে চারটি মডেল লঞ্চ করেছে, যার মধ্যে সবচেয়ে কম দামে এসেছে Bajaj Pulsar 125, আর ওপরের দিকে রয়েছে Bajaj Pulsar NS125। এই দুই মডেলের মধ্যে দামের ফারাক প্রায় ৬,৭০০ থেকে ৭,০০০ টাকা। আর সেই ফাঁকা জায়গাটাই পূরণ করবে নতুন মডেলটি।

Bajaj Pulsar P125 নামে আসতে পারে আরেকটি নতুন মডেল

জানা গেছে, Bajaj আর Discover সিরিজ ফিরিয়ে আনতে চাইছে না। তবে আলোচনা চলছে পুরানো Pulsar P150 মডেলটি হয়তো আবার কাজে লাগানো হতে পারে। নতুন রূপে সেটিকেই বাজারে আনা হতে পারে Pulsar P125 নামে। যদিও, এখনো কিছুই চূড়ান্ত নয়।

যদিও স্পেসিফিকেশন বা লঞ্চ টাইমলাইন নিয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু রিপোর্ট অনুযায়ী, এই বাইকটি বাজাজের ১২৫সিসি সেগমেন্টকে আরও মজবুত করতে পারে। কারণ এখনকার বাজার ট্রেন্ড বলছে, ১০০-১১০সিসি বাইকের থেকে ১২৫সিসি বাইকের চাহিদা অনেকটাই বেশি।

এই পরিস্থিতিতে নতুন বাইক আনাটা বাজাজের জন্য লাভের হবে। যদিও এই সেগমেন্টে প্রতিযোগী তুঙ্গে, সেক্ষেত্রে বাজাজ কতটা নতুনত্ব আনতে পারে, সেটাই এখন দেখার বিষয়।