TRENDS ▸
Tech GupAutomobileTata Sierra Ev Production Version May Debut At Bharat Mobility Expo 2025
Tata Sierra EV

বাজার একাই তোলপাড় করতে সক্ষম, এ মাসে নিজেদের সেরা গাড়ি প্রকাশ করতে পারে টাটা

টাটা মোটরস তার আইকনিক Sierra মডেলকে ভারতীয় বাজারে ইলেকট্রিক রূপে আনার জন্য প্রস্তুত। Tata Sierra EV নতুন অবতারে 2023 সালে অটো এক্সপোতে প্রদর্শিত হয়েছিল। এবার আসন্ন ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-এ টাটা সিয়েরার নয়া সংস্করণ দেখা যাবে। এই নতুন প্রজন্মের…

Updated Now: January 2, 2025 8:10 PM

টাটা মোটরস তার আইকনিক Sierra মডেলকে ভারতীয় বাজারে ইলেকট্রিক রূপে আনার জন্য প্রস্তুত। Tata Sierra EV নতুন অবতারে 2023 সালে অটো এক্সপোতে প্রদর্শিত হয়েছিল। এবার আসন্ন ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-এ টাটা সিয়েরার নয়া সংস্করণ দেখা যাবে। এই নতুন প্রজন্মের Tata Sierra গাড়ি ICE এবং EV ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে।

টাটা সিয়েরা ইভির অফিশিয়াল লঞ্চ সম্ভবত 2025-এর মাঝামাঝি সময়ে হতে পারে। তার পর বাজারে আসবে গাড়ির পেট্রল মডেল। লঞ্চের পরে, SUV সেগমেন্টে Tata Sierra EV এবং ICE সংস্করণ ভারতীয় যাত্রীবাহী গাড়ির বাজারে সবচেয়ে আকর্ষণীয় দুটি মডেল হতে পারে বলে আশাবাদী কোম্পানি।

Tata Sierra EV ডিজাইন ও ফিচার্স

গত অটো এক্সপোতে প্রদর্শিত কনসেপ্ট মডেলের অনুরূপ সংস্করণ হতে চলেছে গাড়িটি। ইতিমধ্যে Sierra EV-এর প্রোটোটাইপ রাস্তায় পরীক্ষা করতে দেখা গেছে। একাধিক বৈশিষ্ট্যযুক্ত আধুনিক SUV হতে চলেছে এই গাড়ি। মিলবে অটোমেটিক প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড আসন, ডুয়াল-জোন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, লেভেল 2 ADAS, ডুয়াল ইনফোটেইনমেন্ট সেটআপ, 360 ডিগ্রি ক্যামেরা, ইত্যাদি।

Tata Sierra EV রেঞ্জ

আসন্ন সিয়েরা ইভি কোম্পানির Acti.EV প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হবে। এটি অল-হুইল-ড্রাইভ (AWD) এবং রিয়ার-হুইল-ড্রাইভ (RWD) দুই বিকল্পই পাওয়া যাবে। যদিও টাটা মোটরস এখনও ব্যাটারি স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে আশা করা হচ্ছে, একটি শক্তিশালী ব্যাটারি প্যাক-সহ উপলব্ধ হবে, যা এক চার্জে প্রায় 500 কিলোমিটার রেঞ্জ দিতে পারবে।