TRENDS ▸
Tech GupGadgetsHonor Pad X7 Launched With 7020mah Battery Snapdragon 680 Soc Price Specifications
Honor Pad X7 Launched

দশ হাজার টাকার কমে Honor Pad X7 ট্যাবলেট লঞ্চ হল, রয়েছে 7020mAh ব্যাটারি

আজ সৌদি আরবে লঞ্চ হল Honor Pad X7 ট্যাবলেট। এর দাম রাখা হয়েছে প্রায় ৮,০০০ টাকার কাছাকাছি। এন্ট্রি লেভেল এই ট্যাবলেটে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৭০২০ এমএএইচ ব্যাটারি। এটি…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 26, 2025 11:29 PM

আজ সৌদি আরবে লঞ্চ হল Honor Pad X7 ট্যাবলেট। এর দাম রাখা হয়েছে প্রায় ৮,০০০ টাকার কাছাকাছি। এন্ট্রি লেভেল এই ট্যাবলেটে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৭০২০ এমএএইচ ব্যাটারি। এটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ও একটি কালার অপশনে এসেছে। আসুন Honor Pad X7 ট্যাবলেটের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Honor Pad X7 এর দাম ও লভ্যতা

Honor Pad X7 এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট শুরুতে ৩৪৯ সৌদি রিয়াল মূল্যে পাওয়া যাবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮,০০০ টাকা। যদিও এর আসল দাম ৪৪৯ সৌদি রিয়াল (প্রায় ১০,৩০০ টাকা)। তবে ট্যাবলেটটির ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের মূল্য এখনও ঘোষণা করা হয়নি। এটি শুধুমাত্র গ্রে কালার অপশনে এসেছে।

Honor Pad X7 এর ফিচার ও স্পেসিফিকেশন

অনার প্যাড এক্স৭ ট্যাবে আছে ৮.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ ও ব্রাইটনেস ৬২৫ নিট পর্যন্ত। এই ডিসপ্লে TÜV Rheinland ব্লু লাইট ও ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন‌ সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে এড্রেনো ৬১০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এই ট্যাবলেটে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Honor Pad X7 মডেলে পিছনের দিকে রয়েছে অটোফোকাস সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭০২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানি তরফে দাবি করছে ফুল চার্জে এই ব্যাটারি ৫৬ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দেবে। এতে রিভার্স চার্জিংও সাপোর্ট করবে।