TRENDS ▸
Tech GupGadgetsLenovo Yoga Tab Plus Launched In India With 13 Megapixel Camera 10200mah Battery Price
Lenovo Yoga Tab Plus Launched

Lenovo-র প্রথম AI-চালিত ট্যাব Yoga Tab Plus ভারতে লঞ্চ হল, রয়েছে 10200mAh ব্যাটারি

লেনোভো আজ ভারতে তাদের নতুন ট্যাবলেট Lenovo Yoga Tab Plus লঞ্চ করল। এটাই কোম্পানির প্রথম ভারতে আনা AI-চালিত ট্যাবলেট। এর দাম রাখা হয়েছে ৫০ হাজার টাকার কাছাকাছি। ফিচার হিসেবে এই ট্যাবে আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 14, 2025 7:40 PM

লেনোভো আজ ভারতে তাদের নতুন ট্যাবলেট Lenovo Yoga Tab Plus লঞ্চ করল। এটাই কোম্পানির প্রথম ভারতে আনা AI-চালিত ট্যাবলেট। এর দাম রাখা হয়েছে ৫০ হাজার টাকার কাছাকাছি। ফিচার হিসেবে এই ট্যাবে আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ১০২০০ এমএএইচ ব্যাটারি ও ১৩ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আসুন Lenovo Yoga Tab Plus এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Lenovo Yoga Tab Plus এর দাম ও উপলব্ধতা

লেনোভো যোগা ট্যাব প্লাস এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪৪,৯৯৯ টাকা, আর ৫১২ জিবি মডেলটি কেনা যাবে ৪৭,৯৯৯ টাকায়। দুটি মডেলের সাথে স্টাইলাস ও কিবোর্ড পাওয়া যাবে। এটি টাইডাল টিল কালার অপশনে এসেছে। ট্যাবলেটটি Lenovo.com, Amazon India এবং লেনোভোর অফলাইন স্টোর থেকে কেনা যাবে।

Lenovo Yoga Tab Plus এর স্পেসিফিকেশন ও ফিচার

লেনোভো যোগা ট্যাব প্লাস এর সামনে ১২.৭ ইঞ্চি এলটিপিএস LCD ডিসপ্লে আছে, যার রেজোলিউশন 3K (২৯৪৪ x ১৮৪০ পিক্সেল)। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৯০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস এবং ডলবি ভিশন সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে, সাথে আছে সর্বোচ্চ ১৬ জিবি LPDDR5X জিবি র‌্যাম এবং ৫১২ জিবি UFS 4.0 স্টোরেজ।

লেনোভো এই ট্যাবে AI অ্যাসিস্ট্যান্ট যুক্ত করেছে, যার নাম Lenovo AI Now। এটা একটি অন-ডিভাইস ফিচার, যার পিছনে কাজ করছে LLM (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল)। এতে রয়েছে ৮ বিলিয়ন প্যারামিটারের সাপোর্ট, ফলে এটি অফলাইনে থেকেই লাইভ ট্রান্সক্রিপশন, রিয়েলটাইম সামারি তৈরি বা ভয়েস-টু-টেক্সট কনভার্টের মতো কাজগুলি করতে পারে।

সাউন্ডের জন্য Lenovo Yoga Tab Plus ডিভাইসে মোট ৬টি হারমন কার্ডন-টিউনড স্পিকার দেওয়া হয়েছে, যেখানে আছে চারটি সাবউফার ও দুটি টুইটার, সঙ্গে ডলবি অ্যাটমস-এর সুবিধা। ফটোগ্রাফির জন্য পিছনে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ও LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে ১৩ মেগাপিক্সেল অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এই ট্যাবের অন্যতম আকর্ষণ হল এর Lenovo Tab Pen Pro এর সাপোর্ট। সঙ্গে আছে একটি ২-ইন-১ কিবোর্ড এবং AI কন্ট্রোল কী। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১০,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা একটানা ১১ ঘণ্টা স্ট্রিমিং করতে দেবে। এই ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।