TRENDS ▸
Tech GupGadgetsRedmi Pad 2 Unboxing Video Leaked With Key Specifications And Price
Redmi Pad 2 Unboxing Video Leaked

লঞ্চের আগেই Redmi Pad 2 এর আনবক্সিং ভিডিও ফাঁস, দাম সহ ফিচার প্রকাশ্যে

রেডমি তাদের পরবর্তী ট্যাবলেট Redmi Pad 2-এর 4G ও Wi-Fi ভার্সন নিয়ে কাজ করছে। যদিও এখনও ট্যাবলেটটির লঞ্চের তারিখ জানানো হয়নি, তবে সম্প্রতি ব্রাজিলের জনপ্রিয় ইউটিউব চ্যানেল TukEmperial থেকে এর আনবক্সিং ভিডিও প্রকাশ করা হয়েছে। এই ভিডিও থেকে Redmi Pad…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 31, 2025 1:31 PM

রেডমি তাদের পরবর্তী ট্যাবলেট Redmi Pad 2-এর 4G ও Wi-Fi ভার্সন নিয়ে কাজ করছে। যদিও এখনও ট্যাবলেটটির লঞ্চের তারিখ জানানো হয়নি, তবে সম্প্রতি ব্রাজিলের জনপ্রিয় ইউটিউব চ্যানেল TukEmperial থেকে এর আনবক্সিং ভিডিও প্রকাশ করা হয়েছে। এই ভিডিও থেকে Redmi Pad 2-এর ডিজাইন, ফিচার, স্পেসিফিকেশন ও মূল্যসহ গুরুত্বপূর্ণ সব তথ্য সামনে এসেছে।

Redmi Pad 2-এর আনবক্সিং ভিডিও ফাঁস

আনবক্সিং ভিডিওর শুরুতেই রেডমি প্যাড ২ ট্যাবলেটের প্যাকেজিং ও বক্সের ভেতরের উপকরণ দেখানো হয়েছে। বক্সের মধ্যে ট্যাবলেট ছাড়াও ইউএসবি-সি কেবল, ১৮ ওয়াট চার্জার, ইউজার ম্যানুয়াল ও একটি সিম বা মেমোরি কার্ড ট্রে খোলার টুল দেখা গেছে।

জানা গেছে রেডমি প্যাড ২ ট্যাবে থাকবে ১১ ইঞ্চির IPS ডিসপ্লে, যার রেজোলিউশন ২.৫কে এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এটি চারটি স্পিকার সহ আসবে যা ডলবি অ্যাটমস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি১০০ আল্ট্রা প্রসেসর, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ট্যাবটির একটি ৪ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টও বাজারে আসতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি প্যাড ২ ট্যাবে দেওয়া হবে ৯,০০০ এমএএইচ ব্যাটারি, যা প্রায় ১০ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম দেবে। ফটোগ্রাফির জন্য পিছনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

Redmi Pad 2 এর দাম

রেডমি প্যাড ২ এর দাম রাখা হতে পারে ১৩০০ ব্রাজিলিয়ান রিয়েলে, যা প্রায় ১৯,৪০০ টাকার সমান। এখন দেখার রেডমি কত তাড়াতাড়ি ট্যাবটি লঞ্চ করে।